1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানি ও জায়গা দখল চেষ্টার অভিযোগ এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম সার্ক প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ আন্টালিয়া ফোরামে ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ হান্নানকে জীবিত উদ্ধারের দাবীতে সরিষাবাড়ীতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সহ সভাপতি ও তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ নিখোঁজ আব্দুল হান্নানকে জীবিত উদ্ধার ও অপহরণ কারীদের শাস্তির দাবীতে মানববন্ধন করা হয়। গতকাল রোববার দুপুরে সরিষাবাড়ী বাসষ্ট্যান্ডে প্রধান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে নিখোজের পরিবারবর্গ ও সরিষাবাড়ীর সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে নিখোজ হান্নানের মাতা আছমা বেগম কান্নায় আহাজারী করে বলেন- নিখোঁজের প্রায় তিন বছর অতিবাহিত হলেও আমার ছেলের সন্ধান না পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সহযোগীতা কামনা সহ অপহরণ কারীদের সনাক্ত করে শাস্তির দাবীও করেন তিনি ।
মানববন্ধনে মহাদান ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি আজমত আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন নিখোঁজ হান্নানের ভাই ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সরিষাবাড়ী গভঃ গালর্স স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুর রহমান,উপজেলা যুব লীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হক ছাত্রলীগের সাবেক সভাপতি কে.এম সোহেল রানা প্রমুখ।
বক্তারা হুশিয়ারী উচ্চারন করে বলেন-আগামী একাদশ জাতীয় সংসদ র্নিবাচনের তফসিল ঘোষনার পূর্বেই তাকে জীবিত উদ্ধার করা না হলে সরিষাবাড়ীর সর্বস্তরের জনগণ নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।
নিখোজ তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ আঃ হান্নান ২০১৫ সালের ৭ই ডিসেম্বর কলেজের আবাসীক কলোনি থেকে নিখোঁজ হন। এ ঘটনায় ২০১৫ সালের ৮ই ডিসেম্বর হান্নানের স্ত্রী আফরোজা সুলতানা বিউটি বাদী হয়ে শেরে বাংলানগর থানায় একটি সাধারন ডায়েরী করেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews