1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
শেয়ারবাজারে বড় পতন, সূচক কমেছে ২৩১ পয়েন্ট পাঁচ বলে পাঁচ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্ব রেকর্ড রানডেলের নেত্রকোণায় ঈদ উপলক্ষে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের নিরাপত্তা সভা উদ্ধার হওয়া ২২ ইরানি নাবিককে হাসপাতাল থেকে ছাড়পত্র দিল শ্রীলঙ্কা পোশাক শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো নিশ্চিত করতে ফোকাল পয়েন্ট নিয়োগ গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’ তেহরানে তেল স্থাপনায় ইসরায়েলের হামলা যুদ্ধের আতঙ্কে ঢাকার বাজারে সয়াবিন তেলের টান স্বাধীনতা দিবসে থাকবে না আলোকসজ্জা: স্বরাষ্ট্রমন্ত্রী

দালিলিক প্রমাণ পেলে এসকে সিনহার বিরুদ্ধে ব্যবস্থা :দুদক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিষয়ে দালিলিক প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল সোমবার বিকালে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। সাবেক বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান প্রসঙ্গে দুদক চেয়ারম্যান আরও বলেন, আমরা অনুসন্ধান করছি কি না-এ বিষয়ে সরাসরি উত্তর দেওয়া সম্ভব না। দুদক দালিলিক প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে তদন্ত বা অনুসন্ধান করে না। এক্ষেত্রেও আমাদেরকে দালিলিক প্রমাণ বের করতে হবে।
দুদক চেয়ারম্যান বলেন, দু’জন ব্যক্তির বিরুদ্ধে ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণের ওই টাকা অবৈধভাবে অন্যত্র স্থানান্তর করার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে দুদক অনুসন্ধান করছে, যা এখনো চলমান। প্রমাণসহ আমাদেরকে খুঁজে বের করতে হবে ওই টাকা কোথায়, কীভাবে এবং কেন গেল। তারপর অনুসন্ধানের ব্যাপারে বক্তব্য দেওয়া সম্ভব হবে। এসকে সিনহা এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা এমন একজন ব্যক্তির ব্যাপারে বলছেন, যিনি অনেক বৃহত্। তাই আমাকে বিব্রত না করাটাই সবার জন্য ভালো।’ তবে সেই চার কোটি টাকার অনুসন্ধান দ্রুত শেষ করতে সংশ্লি­ষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, আইনমন্ত্রী আনিসুল হক সমপ্রতি সাংবাদিকদের বলেন  সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে যখন মামলা করবে, তখনই মামলা হবে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইকবাল মাহমুদ বলেন, ‘মন্ত্রী মহোদয় কি বলেছেন, সেটা আমার বিষয় না। তার কথায় তো দুদক মামলা করবে না। দুদক স্বাধীন প্রতিষ্ঠান।’ বিচারপতি সিনহা ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগের কথা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়। এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কই, আপনাদের কাছে ১১টি অভিযোগ আছে নাকি? থাকলে দেন।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews