1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজিল্যান্ডকে ৩২৫ রানের টার্গেট দিল ভারত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩২৪ রান সংগ্রহ করেছে ভারত। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেছেন রোহিত শর্মা। সিরিজে ১-১ সমতা আনার জন্য নিউজিল্যান্ডের দরকার ৩২৫ রান।

নিউজিল্যান্ডের বে-ওভালের মাউন্ট মাউন্টগানুই স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ২৫.২ ওভারে ১৫৪ রান যোগ করেন। এর পর ট্রেন্ট বোল্টের বলে ক্যাচ দিয়ে ফিরে যান ফিরে যান ৬৭ বলে ৬৬ রান করা শিখর ধাওয়ান। ধাওয়ানের বিদায়ের পর বেশিক্ষণ ব্যাট করতে পারেননি রোহিত শর্মা। তিনি ৯৬ বলে ৯টি চার ও তিনটি ছক্কায় ৮৭ রান করেন।

রোহিতের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক বিরাট কোহলি। দলীয় ২৩৬ রানে ট্রেন্ট বোল্টের বলে সোদিকে ক্যাচ দিয়ে ফিরে যান কোহলি। তিনি ৫৯ বলে ৪৩ রান করেন। পরে মহেন্দ্র সিংহ ধোনি ৩৩ বলে অপরাজিত ৪৮ ও কেদার যাদব ১০ বলে অপরাজিত ২২ রান করলে বড় সংগ্রহ পায় ভারত।

নেপিয়ারে গত ২৩ জানুয়ারি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেয়েছিল ভারত। আজ ভারতের একাদশে রয়েছেন বিরাট কোহালি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেদার যাদব, আম্বাতি রায়ুডু, এমএস ধোনি, কুলদীপ যাদব, বিজয় শঙ্কর, যুজুবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews