ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় শীর্ষক মতবিনিময় সভা Logo স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত Logo ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান Logo দৌলতদিয়া ফেরিঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেফতার Logo কাজাখস্তানে জাতীয় নির্বাচন, গঠিত হচ্ছে প্রেসিডেন্টপন্থী পার্লামেন্ট Logo নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo যুক্তরাষ্ট্রে মাদক মামলায় অভিযোগ সত্ত্বেও আবার দায়িত্বে ফিরলেন মেক্সিকোর গভর্নর

নিখোঁজের পরদিন ডোবায় ভেসে উঠল ৩ ভাই-বোনের লাশ

প্রতিনিধির নাম :

কিশোরগঞ্জ অফিস

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর ডোবার ভাসমান অবস্থায় তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার ভোরে উপজেলার গুনধর ইউনিয়নের উত্তর আশতকা গ্রামের পরশ আলীর বাড়ির ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো জোনাকী (৯), চাঁদনী (৭) ও সাফায়েত উল্লাহ (৪)। তারা উপজেলার সাকুয়া টেকপাড়ার হেলাল উদ্দিনের সন্তান।

তাদের পারিবার জানায়, দুইদিন আগে বড় খালার বাড়িতে বেড়ানোর জন্য তিন ভাই-মায়ের সঙ্গে উত্তর আশতকা গ্রামের খালু পরশ আলীর বাড়িতে যায়। বাড়ির পাশে খেলা করতে যাওয়ার পর শনিবার দুপুর থেকে তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে আশপাশের পুকুর ও বর্ষার পানিতে জাল ফেলে তাদের সন্ধান চালানো হলেও খোঁজ পাওয়া যায়নি। পরদিন ভোর ৬ টার দিকে বাড়ির পাশের তাদের মরদেহ ভেসে ওঠে।

মর্মান্তিক এই ঘটনায় পুরো ইউনিয়নে শোকের আবহ বিরাজ করছে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮
১৭ বার পঠিত হয়েছে