1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নেপাল গেলেন রাষ্ট্রপতি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারীর আমন্ত্রণে চারদিনের সফরে নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ইউএনবির।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুল আলী, ডিপলোমেটক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশ প্রধানসহ সামরিক ও বেসামরিক পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান।

নেপালের প্রেসিডেন্ট এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন।

সফরকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গেওয়ালি, জাতীয় পরিষদের (উচ্চ কক্ষ) চেয়ারম্যান গণেশ প্রসাদ তিমিলসিনা, সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টির কো-চেয়ারম্যান পুষ্প কমল দহল, নেপালি কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট ও বিরোধী দলীয় নেতা শের বাহাদুর দেউবা এবং প্রধানমন্ত্রী ও নেপাল কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান কেপি শর্মা ওলি রাষ্ট্রপতি হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়া, নেপালের প্রেসিডেনশিয়াল হাউজ শীতল নিবাসে দুই দেশের রাষ্ট্রপতির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ভক্তপুর দরবার স্কয়ার ও কাঠমান্ডুতে বিভিন্ন মন্দির পরিদর্শন করবেন।

তিনি ১৪ নভেম্বর পোখারায় যাবেন এবং কাঠমান্ডুতে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ ক্লাব আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। সফরের শেষ দিন ১৫ নভেম্বর চন্দ্রগিরি পাহাড় ভ্রমণে যাবেন তিনি।

রাষ্ট্রপতি এ দিন বিকাল ৫টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন এবং তাকে বহনকারী ফ্লাইটটি সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় অবতরণ করবে।

রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব এবং তার পরিবারের সদস্যরা সফরে তার সাথে থাকছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews