ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার Logo পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আমিরাত ও জাহাজে হামলা ‘অযৌক্তিক’: ইরানকে মাখোঁ Logo যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভোট শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

নোয়াখালীতে একদিনে করোনায় আক্রান্তের রেকর্ড

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক : নোয়াখালীতে একদিনে সর্বোচ্চ করোনায় আক্রান্তের রেকর্ড হয়েছে। কয়েক মাসের তুলনায় গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৯০টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১২৭ জনের। আক্রান্তের হার শতকরা ৩২ দশমিক ৫৬। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ৫৪ জন। এর মধ্যে মারা গেছেন ১২৩ জন।
শনিবার (৫ জুন) সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, নতুন করে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের রেকর্ড হয়েছে। জেলার সদরে ৬৫, সুবর্ণচরে ৭, হাতিয়ায় ২, বেগমগঞ্জে ১৭, সোনাইমুড়ীতে ১১, চাটখিলে ২, সেনবাগে ৯, কোম্পানীগঞ্জে ১০ ও কবিরহাটে ৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আইসোলেশনে রয়েছেন ২ হাজার ১৬১ জন রোগী। শহীদ ভুলু স্টেডিয়ামে চিকিৎসাধীন আছেন ৪৩ জন।

তিনি আরও জানান, ঈদ পরবর্তী সময়ে জেলায় করোনা সংক্রমণ আগের চেয়ে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলায়। তাই জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির জরুরি বৈঠকের মাধ্যমে পৌরসভা ও সদরের ৬টি ইউনিয়ন এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন ৫ জুন ভোর ৬টা থেকে ১১ জুন রাত ১২টা পর্যন্ত থাকবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
৫ বার পঠিত হয়েছে