ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোরীকে ছুরিকাঘাত, গ্রেফতার অভিযুক্ত Logo এলপিজির নির্ধারিত দাম বজায় রাখতে বাজার নজরদারি জোরদার হবে: তথ্য উপদেষ্টা Logo জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন তারেক রহমান Logo স্যান্ডপেপারগেট তদন্ত পুনরায় শুরুর সম্ভাবনা নাকচ ক্রিকেট অস্ট্রেলিয়ার Logo পাথর নিক্ষেপের অভিযোগ, ইসরাইলি গুলিতে ১৪ বছরের কিশোর নিহত Logo পিছিয়ে পড়েও লোপেজের জোড়া গোলে বার্সেলোনার জয় Logo মাদকবিরোধী অভিযানে ফেনীতে তিন কারবারি গ্রেপ্তার Logo ফ্রান্সে কৃষ্ণাঙ্গ সংগীত প্রযোজককে মারধর: বিচারের মুখোমুখি ৩ পুলিশ Logo গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনে সরকারের উদ্যোগের কথা জানালেন রাষ্ট্রপতি Logo জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তারেক রহমান

পাথরঘাটায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

প্রতিনিধির নাম :

পাথরঘাটায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মারুফ বিল্লাহ (২৫) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে পাথরঘাটা পৌরসভার পুর্ব বাজার শেখ ভিলার গেট থেকে আটক করা হয়।

মারূফ পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের বাদুরতলা গ্রামের আবু ছালেহ মুন্সির ছেলে। তিনি পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের পাথরঘাটা পৌরশাখার সাংগঠনিক সম্পাদক। এর এক সপ্তাহ আগে উপজেলা ছাত্রলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সবুজ মালি ইয়াবাসহ আটক হয়। তিনি এখনো জেল হাজতে আছেন।

পাথরঘাটা থানা উপপরিদর্শক (এস.আই) মো. মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুর্ব মাথায় শেখ ভিলা গেটে মারুফের শরীরের তল্লাশি করে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭
৯২ বার পঠিত হয়েছে