ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের Logo পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর

পাহাড় কাটার সময় মাটিচাপায় ৫ শ্রমিকের মৃত্যু

প্রতিনিধির নাম :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- মোহাম্মদ আবু, সোনা মিয়া, জসিম উদ্দিন, নূরুল হাকিম এবং নূর মোহাম্মদ। তারা সবাই ঘুমধুম ইউনিয়নের বাসিন্দা।

সোমবার বেলা ১২টার দিকে মিয়ানমার সীমান্তবর্তী মনজয় পাড়ার বড়ইতলী গ্রামে এই ঘটনা ঘটে।

ঘুমধুম ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ৯নং ওয়ার্ডের বড়ইতলী গ্রামে স্থানীয় রুপায়ন বড়ুয়ার নিয়োগ করা শ্রমিকরা পাহাড় কাটার সময় মাটিচাপা পড়েন। এতে ছয় শ্রমিকের মধ্যে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের উদ্ধারে স্থানীয়রা অভিযান চালাচ্ছে।

তবে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরোয়ার কামাল চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, পাহাড় কাটার সময় ছয়জন শ্রমিক মাটিচাপা পড়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে প্রশাসন ও স্থানীয়রা। ঘটনাস্থল থেকে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮
১৪ বার পঠিত হয়েছে