ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo চট্টগ্রাম রেঞ্জে অভিযানে ইয়াবাসহ মাদক উদ্ধার, গ্রেফতার ৭২৭ Logo পেরুতে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় বাসিন্দারা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo বাংলাদেশকে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর Logo ফটিকছড়ির নাজিরহাট ভূমি কার্যালয়ে ঘুষ-হয়রানির অভিযোগ Logo পাহারাদার থেকে কোটিপতি! রামু সাব-রেজিস্ট্রি অফিসের নৈশপ্রহরী তোফাইলের অদৃশ্য সাম্রাজ্য Logo উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার Logo ফুটবল মাঠে মৃত্যুর মিছিল, সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ১৫ Logo নিকার সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনীর বিদায়ী ও নবনিযুক্ত প্রধানের সাক্ষাৎ

প্রতিনিধির নাম :

বিমানবাহিনীর বিদায়ী প্রধান চিফ এয়ার মার্শাল আবু এসরার এবং নবনিযুক্ত প্রধান চিফ এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী বিমানবাহিনীর নবনিযুক্ত প্রধানকে স্বাগত জানান এবং বিদায়ী প্রধানের দায়িত্ব পালনকালের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী তাদের সঙ্গে বিমানবাহিনীর উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এ সময় প্রধানমন্ত্রী যুগের সঙ্গে তাল মেলাতে একটি দক্ষ বিমানবাহিনী গড়তে তাঁর দৃঢ়সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেন।

বিমানবাহিনীর বিদায়ী প্রধান তার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রী বিমানবাহিনীর নবনিযুক্ত প্রধানকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে বাংলাদেশ বিমানবাহিনী আরও উন্নত-সমৃদ্ধ হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮
৭২ বার পঠিত হয়েছে