1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বরগুনায় ভেরীবাধের অধিগ্রহনে আওতায় ঘর সরানো ক্ষতিপুরণ এখনও পায়নি ক্ষতিগ্রস্তরা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮

বরগুনা জেলা প্রতিনিধি ঃ
নদীর ভেরীবাধ নির্মানের এক বছর অতিবাহিত হলেও ক্ষতিপুরণ পায়নি বরগুনা জেলার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের দক্ষিন কালিকাবাড়ী গ্রামের মৃত: কদম আলী পুত্র হোসেন আলী ও তার পুত্র নাসির মিয়া। জানাগেছে ২০১৬-২০১৭ অর্থ বছরে বিশ্বব্যাংকের অর্থায়নে বরগুনা পানি উন্নয়ন বোর্ড ভেরীবাধ নির্মাণ কাজ প্রকল্প হাতে নেন। যথাসময়ে প্রকল্পের কাজ শেষ হলে ঐ জমিতে অধিগ্রহনের আওতায় হোসেন আলী ও নাসির মিয়ার বসতঘর স্থান্তান্তরের জন্য কর্তৃপক্ষ নোটিশ প্রদান করেন। সময়মত তারা তাদের ঘর অন্যাত্র সরিয়ে নেয়। কিন্তু এখনও কোন ঘর সরানের ক্ষতিপুরণ পাচ্ছে না ভূক্তভোগীরা। সরেজমিনে গিয়ে দেখা গেল ক্ষতিগ্রস্ত হোসেন আলী ও নাসির মিয়া জানান প্রায় ১ বছর হলেও আমরা ঘর সরানোর ক্ষতিপুরন সরকারি ভাবে পায়নি। তবে আমাদেরকে সরকারি ভাবে ঘর সরানোর নোটিশ প্রদান করা হয়েছে আবুল হোসেনের নামে ২,৬১,৪৯৩.৬৫ ( দুই লক্ষ একষাট্টি হাজার চারশত তেরানব্বই টাকা পয়ষাট্টি পয়সা) হারে ক্ষতিপুরণ প্রদান করা হবে এবং নাসির উদ্দিনের নামে ১,১৭,৩৬৫.৪৯ ৯( এক লক্ষ সতের হাজার তিনশত পয়ষাট্টি টাকা উনপঞ্চাশ পয়সা) প্রদান করা হবে বলে নোটিশে উল্লেখ করেন। তারই পরিপ্রেক্ষিতে যথাসময়ে ঘর অন্যাত্র সরিয়ে নেয়া হয়ছে। তাই আমাদের দাবী কর্তৃপক্ষ সরেজমিন তদন্ত পূর্বক আমাদের ঘর সরানোর ক্ষতিপুরনের টাকা যাতে পাইতে পারি।

এ ব্যাপারে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ইমাম হাসান শিপন জোমাদ্দার তিনি জানান দক্ষিন কালিকাবাড়ী ৩নং ওয়ার্ডের বাসিন্দা হোসেন আলী ও নাসির মিয়া নদী ভাঙ্গনের ভেরীবাধের আওতায় পড়ছেন এবং সরকারিভাবে তাদেরকে ঘর সরানোর নোটিশ দিয়েছে। যথাসময়ে তাদের বসতঘর অন্যাত্র সরিয়ে নিয়েছে। কিন্তু তারা এখনও কোন ক্ষতিপুরণ পায়নি। (১৯৮২ সনের ২নং অধ্যাদেশ) এর ৭ ধারার (৩) স্থাপর সম্পত্তি অধিগ্রহন ও হুকুম দখল অধ্যাদেশের ৭ ধারায় উপ-ধারা মোতাবেক এই ক্ষতি পুরণ পেতে পারে।

 

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews