ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুমিল্লা-৬ আসনের অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময় Logo ফেনীতে পৃথক অভিযানে ৩৯ কেজি গাঁজা, ইয়াবা ও ইস্কাপসহ আটক ৪ Logo নোবেল রসায়নে স্বীকৃতি পেল ওষুধ তৈরির যুগান্তকারী ‘কাইরাল’ গবেষণা Logo সড়কে নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধে নতুন ফেডারেশন কার্যকর ভূমিকা রাখবে: রিজভী Logo ইন্দোনেশিয়ার সঙ্গে ভিসা ও বাণিজ্য সহযোগিতা জোরদারে মাহ্দী আমিনের বৈঠক Logo ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক Logo বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট উপাধি পেলেন মেসি Logo রাঙ্গামাটিতে ভারতীয় সিগারেটসহ দুই জন আটক Logo ৭ অক্টোবরের বার্ষিকীতে গাজায় ইসরায়েলের হামলায় নিহত অন্তত ২ Logo শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

বরিশালে বিআরডিবি’র বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে ঋণ বিতরণ

প্রতিনিধির নাম :

বরিশালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী সদস্যদের মাঝে প্রায় ১ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় বরিশাল সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে ঋণ বিতরণ করেন সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. সাইদুর রহমান রিন্টু, বিআরডিবি’র উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হক মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ ও রেহানা বেগম এবং মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোকলেছুর রহমান।

অনুষ্ঠানে বরিশাল সদরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী ৭টি সমিতির ১৮০ জন সদস্যের মাঝে ৭০ লাখ টাকার ঋণ প্রদান করেন প্রধান অতিথি জেবুন্নেছা আফরোজ এমপি। এছাড়াও অনুষ্ঠানে পিআরডিপি-৩ প্রকল্পের দুটি স্কিমের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮
৩৭ বার পঠিত হয়েছে