ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল ঘোষণা Logo সহিংসতার পর সিরিয়ায় বাস্তুচ্যুত কুর্দিদের নিজ শহরে ফেরার কার্যক্রম স্থগিত Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের সাড়ে ১৫ কোটি ডলারের সহায়তা ঘোষণা Logo দাবানলের ধোঁয়ার কারণে ইন্দোনেশিয়ায় স্কুল বন্ধ Logo কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর Logo রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ Logo বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী Logo জিসানের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ এইচপি Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ Logo এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে বিনা খরচে কর্মী নেওয়ার পরিকল্পনা মালয়েশিয়ার

প্রতিনিধির নাম :

বাংলাদেশ থেকে বিনা খরচে কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে মালয়েশিয়া। দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এম কুলা সেগরান এই তথ্য জানিয়েছেন। গতকাল মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামার খবরে এই তথ্য জানানো হয়েছে।

কুলা সেগরান বলেন, ‘নতুন একটি চুক্তির জন্য নতুন কিছু শর্ত নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চলছে। এই আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নিয়োগদাতা কোম্পানি কর্মীর সব খরচ বহন করবে। যাতায়াতের বিমান ভাড়া, ভিসা ফি, শারীরিক পরীক্ষা, নিরাপত্তা পরীক্ষা এবং লেভি চার্জ প্রদান করবে। চলতি মাসেই একটি ওয়ার্কিং কমিটি বাংলাদেশ সফর করবে। খুব সামান্য কয়েকটি বিষয় নিষ্পত্তি হতে বাকি রয়েছে। এগুলোর নিষ্পত্তি হলেই মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাবে।’

২০১৮ সালে বাংলাদেশে থেকে কর্মী নেওয়া স্থগিত করে মালয়েশিয়া। গত রবিবার বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, নির্ধারিত খরচে কর্মীদের যাওয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি মালয়েশিয়ার শ্রমবাজার খোলার পক্ষে নন।

এ বিষয়ে সেগরান বলেন, অনিয়ন্ত্রিতভাবে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ বন্ধ করতে এ পদ্ধতি অবশ্যই দরকার। কর্মীদের কাছ থেকে বেশি অর্থ নিয়ে তাদের শোষণ করার অনেক ঘটনা রয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০
১৭ বার পঠিত হয়েছে