ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট উপাধি পেলেন মেসি Logo রাঙ্গামাটিতে ভারতীয় সিগারেটসহ দুই জন আটক Logo ৭ অক্টোবরের বার্ষিকীতে গাজায় ইসরায়েলের হামলায় নিহত অন্তত ২ Logo শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান Logo চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী Logo গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী Logo বিশ্ব বসতি দিবসের উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী Logo ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বিএনপি নির্বাচনে চাইলে আসবে না চাইলে না : জয়

প্রতিনিধির নাম :

আগামী নির্বাচনে বিএনপি আসতে চাইলে আসবে, না চাইলে আসবে না। বিএনপিকে নির্বাচনে আনতে সরকার কোনো উদ্যোগ নিতে রাজি নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। মানুষ যাকে ভোট দেবে সে দলই সরকার গঠন করবে। আগামী নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলেও জানান তিনি।
গত রবিবার রাতে বেসরকারি টিভি চ্যানেল একাত্তর-এ প্রচারিত এক সাক্ষাত্কারে জয় এসব কথা বলেন। একাধিক জরিপে বিএনপির চেয়ে আওয়ামী লীগ এগিয়ে আছে জানিয়ে তিনি বলেন, ‘জরিপে প্রতিটি বিষয়ে এখন আওয়ামী লীগ এত পর্যায়ে এগিয়ে আছে… এখানে সরকারের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা, শুধু প্রধানমন্ত্রীর না, এখানে আওয়ামী লীগের জনপ্রিয়তাও এখন বিএনপির চেয়ে বিশাল শতাংশে এগিয়ে আছে। এত বড় ব্যবধান কিন্তু আমরা ইতিহাসে কখনো দেখিনি। বাস্তব কথা হচ্ছে সেটা।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় আরও বলেন, আমরা শুধু রাজনীতির ওপর প্রশ্ন করি না। আমরা মানুষকে অন্যান্য প্রশ্ন করি, আপনারা ভালো আছেন কি না, দেশ ঠিক পথে এগিয়ে যাচ্ছে কি না, আপনাদের কী কী সমস্যা আছে, সরকারের ব্যর্থতা কী। এসব আমরা জরিপ করে জানতে চাই যে দেশের মানুষ কী বলছে, ভাবছে। এখানে দেখা যাচ্ছে এখন প্রায় ৬৮ শতাংশ মানুষ ভাবছে দেশ ঠিক পথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রহণযোগ্যতা এখন ৭৪ শতাংশ। যুক্তরাষ্ট্রের কোনো রাজনীতিবিদ যদি ৭৪ শতাংশ পায়, তবে সে তো উঠে নাচতে থাকবে। আওয়ামী লীগকে পছন্দ করে ৬০ শতাংশের বেশি মানুষ।’
তিনি বলেন, ‘একটা ক্ষমতাসীন রাজনৈতিক দলের জনপ্রিয়তা কিন্তু সব সময় একটু কম থাকে। আওয়ামী লীগ এখন খুবই জনপ্রিয়। সেখানে যদি বিএনপির সঙ্গে তুলনা করি তবে তারা ২০ শতাংশে আছে, ২৫ শতাংশে আছে। খালেদা জিয়া এখন ৩০ শতাংশ, ৪০ শতাংশের ওপর উঠতে পারছেন না। ভোটের সংখ্যায় আওয়ামী লীগের ভোট তো বেড়েছেই, তবে বিএনপির ভোট কিন্তু একেবারে শেষ হয়ে গেছে। এখন আমাদের জরিপে যখন জিজ্ঞেস করা হয় কাকে ভোট দেবেন, সামান্য শতাংশ মানুষ বলে, বিএনপিকে ভোট দেব।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭
৩৫ বার পঠিত হয়েছে