1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার ম্যানইউতে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৪ আগস্ট, ২০১৯

ম্যানচেস্টার ইউনাইটেড ৮০ মিলিয়ন পাউন্ড খরচায় লেসটার সিটি সেন্টারব্যাক হ্যারি ম্যাগওয়াইয়ার কে দলে ভিড়িয়েছে। এর ফলে ভার্জিল ফন ডাইককে সরিয়ে বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডারে পরিণত হয়েছেন ইংলিশ এই সেন্টারব্যাক। গত গ্রীষ্মে রাশিয়া বিশ্বকাপের পর থেকেই মূলত হ্যারির ওপর নজর ছিল ম্যানইউর।

গেল গ্রীষ্মকালীন দলবদলে ট্রান্সফার ফি নিয়ে লেস্টারের সঙ্গে বনিবনা না হওয়ায় তাকে দলে ভেড়াতে পারেনি ইউনাইটেড। তবে চলতি দলবদলে ঠিকই তাকে দলে টেনেছে কোচ ওলে গুনার সোলসার। আর এ ব্যাপারে জানিয়েছেন লেস্টার সিটি কোচ ব্রেন্ডন রজার্স।

লেস্টার সিটি কোচ জানান, হ্যারির ট্রান্সফার ফি নিয়ে তার ক্লাবের সঙ্গে ইউনাইটেড সম্মত হয়েছে। তাকে দলে ভেড়াতে লেস্টারকে ৮০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি দেবে ইউনাইটেড।

এই দলবদলের ফলে ভার্জিল ফন ডাইককে সরিয়ে বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডারে পরিণত হয়েছেন ইংলিশ এই সেন্টার ব্যাক। গেল মৌসুমে সাউদাম্পটন থেকে ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ডাচ সেন্টার ব্যাক ফন ডাইককে দলে এনেছিল লিভারপুল।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews