ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের Logo পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর

ভারোত্তোলক বৃদ্ধার পিটুনি খেয়ে হাসপাতালে চোর

প্রতিনিধির নাম :

বাড়িতে ৮২ বছরের বৃদ্ধা একা থাকে ভেবে চুরি করতে ঢুকেছিল এক চোর। কিন্তু কিছু চুরি তো দূরে থাক, উল্টো বৃদ্ধার হাতে মার খেয়ে হাসপাতালে যেতে হয়েছে তাকে। কারণ ওই বৃদ্ধা সহজ কেউ ছিলেন না। তিনি ছিলেন পুরস্কারপ্রাপ্ত একজন ভারোত্তোলক, যিনি এখনও ২২৫ পাউন্ড ওজন তুলতে পারেন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউয়র্কের রচেস্টারে। জানা গেছে, উইলি মার্ফি নামের ওই বৃদ্ধা সেদিন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় দরজায় টোকা দিয়ে এক ব্যক্তি জানান, তিনি খুব অসুস্থ বোধ করছেন, এখনই যেন তার জন্য একটা অ্যাম্বুলেন্স ডাকেন উইলি। কিন্তু ওই ব্যক্তির কথায় সন্দেহ হওয়ায় দরজা খুলতে অস্বীকৃতি জানান তিনি। কিছুক্ষণ পরে উইলি অন্ধকারে তার ঘরের মধ্যে কাউকে হাঁটতে দেখেন। ঘরে চোরের অস্তিত্ব বুঝতে পেরে তিনি হাতের কাছে কিছু খুঁজতে থাকেন।  এরপর তিনি চোরকে টেবিল দিয়ে আঘাত করেন। চোখে-মুখে শ্যাম্পু ছুড়ে দেন আর ঝাড়ু দিয়ে পেটাতে থাকেন। বৃদ্ধা চোরকে এতটাই মার দেন যে চোর মাটিতে পড়ে যায়। উইলি তখন বুঝতে পারেন ওই ব্যক্তিই কিছুক্ষণ আগে সাহায্যের জন্য দরজায় টোকা দিয়েছিল। চোরকে মারধরের পর উইলি পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে চোরের জন্য ‘কাঙ্খিত’ সেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। উইলি পরে সংবাদমাধ্যমকে জানান, অন্ধকার ঘরে তিনি একা ছিলেন। তার বয়স হয়েছে। কিন্তু এখনও তিনি যথেষ্ট শক্তি রাখেন। চোর ভুল বাড়ি বেছে নিয়েছে চুরির জন্য। সূত্র: ইন্ডিয়ান

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
২৪ বার পঠিত হয়েছে