ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo চট্টগ্রাম রেঞ্জে অভিযানে ইয়াবাসহ মাদক উদ্ধার, গ্রেফতার ৭২৭ Logo পেরুতে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় বাসিন্দারা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo বাংলাদেশকে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর Logo ফটিকছড়ির নাজিরহাট ভূমি কার্যালয়ে ঘুষ-হয়রানির অভিযোগ Logo পাহারাদার থেকে কোটিপতি! রামু সাব-রেজিস্ট্রি অফিসের নৈশপ্রহরী তোফাইলের অদৃশ্য সাম্রাজ্য Logo উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার Logo ফুটবল মাঠে মৃত্যুর মিছিল, সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ১৫ Logo নিকার সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

মানিকগঞ্জে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম :

মানিকগঞ্জ শহরের পৌলী এলাকায় দশম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। তার নাম রাকিব। সে পৌলী এলাকার খলিলুর রহমানের ছেলে ও মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে রাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কান্দাপৌলী গ্রামের মোন্নাফের ছেলে মিঠু। এরপর পৌলী স্কুল মাঠের পাশে একটি ভুট্টা ক্ষেতে রাকিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। রাকিবের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হলেও মুল আসামি এখনো পলাতক রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮
৮৪ বার পঠিত হয়েছে