1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবের জামিন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৪ জুলাই, ২০১৮

 দুর্নীতির মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে জামিন মঞ্জুর করেছেন আদ

বুধবার বিচারক মুহাম্মদ সুফিয়ান আবদুল রাজাক দুই লাখ ৪৭ হাজার ডলারের মুচলেকায় নাজিবের জামিন আবেদন মঞ্জুর করেছেন।এ ছাড়া আদালত তাকে তার কূটনৈতিক পাসপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

আদালতের জামিন আদেশের পর নিজেকে অভিযোগ থেকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে নাজিব আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

আদালতে নাজিবের পক্ষে ছিল সাত সদস্যের একটি আইনজীবী দল। এতে নেতৃত্ব দেন জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ শাফি আবদুল্লাহ। অন্যদিকে ছিল নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল টমি টমাসের নেতৃত্বে একটি ১২ সদস্যের প্রসিকিউটর দল।

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ানএমডিবি) অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা টাস্কফোর্সের কর্মকর্তারা মঙ্গলবার বিকালে কুয়ালালামপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করেন।

বুধবার কুয়ালালামপুরের একটি আদালতে হাজির করে তার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের কারণে ফৌজদারি আইনে তিনটি ও ক্ষমতার অপব্যবহারজনিত কারণে আনা আরেকটি অভিযোগের শুনানি হয়।

তবে আদালতে অভিযোগের শুনানিকালে নাজিব নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তার বিরুদ্ধে আনা চারটি অভিযোগের প্রতিটিতে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews