ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড Logo জাপান-মারকোসুর মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হচ্ছে Logo অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ Logo ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে শিগগিরই : স্বাস্থ্যমন্ত্রী Logo বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

মেসি নির্ভরতা কমাতে নতুন প্রতিভার সন্ধান করতে বললেন ভেরন

প্রতিনিধির নাম :

লিওনেল মেসির ওপর নির্ভরতা কাটিয়ে উঠতে হবে আর্জেন্টিনাকে।এমনটাই মনে করছেন আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার হুয়ান সেবাস্তিয়ান ভেরন।একজন নির্ভর ফুটবল দল নিয়ে বিশ্ব প্রতিযোগিতায় কোনো দল এগুতে পারে না বলে মন্তব্য করে এ আর্জেন্টাইন সাবেব তারকা বলেন, শুধুমাত্র মেসি নির্ভর হওয়ায় রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা দল দ্বিতীয় রাউন্ডের গন্ডি পেরুতে পারেনি।

আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপে খেলেছেন এ প্রাক্তন মিডফিল্ডার। এ বিষয়ে তার অভিজ্ঞতার ঝুলি বেশ বড়। ল্যাটিন ফুটবল ছন্দে ফিরতে চান ভেরন। আর্জেন্টিনার বিশ্বকাপ সাফল্যগুলোকে স্মরণ করিয়ে দেন তিনি।

ভেরনের মতে, আর্জেন্টিনার ফুটবলকে আবার সেই ম্যারাডোনার যুগে নিয়ে যেতে সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হচ্ছে নতুন প্রতিভার সন্ধান করা।

আর্জেন্টিনায় ফুটবল প্রতিভার অভাব নেই বলে ভেরনের বিশ্বাস। কিন্তু সেদিকে খেয়াল না করে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এখনও মেসির দিকেই তাকিয়ে আছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

ভেরন মনে করেন, মেসির ওপর সাংঘাতিক চাপ দেওয়া হচ্ছে শেষ কয়েক বছরে। যার ফল ভাল হয়নি।

ভেরন বলেন, মেসি তো সব সময়ই আমাদের সাহায্য করে এসেছে। কিন্তু ওকে অল্প অল্প করে ব্যবহার করাই ভাল। সবার আগে আমাদের ভিতটা তৈরি করতে হবে। বার বার যদি ভাবি যেমন তেমন দল নিয়েও মেসি এসে বাঁচিয়ে দেবে তা হলে মারাত্মক ভুল করা হবে।

ভালো দল গঠনের এখনই সময় মন্তব্য করে ভেরন আরও বলেন, শুধুমাত্র ভালো কোচ থাকলেই দল ভালো খেলেনা, দলে প্রতিটি খেলোয়াড়ের ব্যক্তিগত নৈপুণ্যেই একটি দলকে মাঠে জয় এনে দেয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮
১৩ বার পঠিত হয়েছে