1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর হরমুজ প্রণালিতে ‘জাহাজ চলাচল বাড়াতে’ সাহায্য করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ শিক্ষাখাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী কুমিল্লা সিটি করপোরেশনের নবাগত প্রশাসককে কুমিল্লা রাইফেলস ক্লাবের শুভেচ্ছা ও সম্মাননা কুমিল্লায় আধুনিক পার্ক ও রেইসকোর্স খালের উন্নয়ন কাজ পরিদর্শন: জেলা প্রশাসক ও সিটি প্রশাসকের দিকনির্দেশনা পারমাণবিক জ্বালানিতে স্বনির্ভরতার পথে ভারত

রাবিতে হলের পাশেই ছাত্রীকে যৌন হয়রানি করল রিকশাচালক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

হলে ফেরার সময় হলের পাশেই যৌন হয়রানির শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রী। শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের দক্ষিণ পাশে রীতা পরিবহনের এক চালকের কাছে ওই ছাত্রী যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ করেছেন।

ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং খালেদা জিয়া হলে থাকেন। যৌন হয়রানীকানির দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগও করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ভুক্তভোগী ছাত্রী আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে। তবে সে রিকশার নম্বর জানাতে পারেনি। যদিও সে আমাদেরকে জানিয়েছে রিকশাটি ছিল রীতা পরিবহনের। আমি রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে ওই রিকশার খোঁজ নিতে বলেছি। তারা আমাদেরকে সহায়তার আশ্বাস দিয়েছে। আশা করছি দ্রুতই সেই রিকশা চালককে খোঁজে বের করা যাবে। আর চালককে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে।’

ভুক্তভোগী ওই ছাত্রী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘শনিবার বিকেল ৬ টা ২০ মিনিটের দিকে আমি বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবন থেকে খালেদা জিয়া হলের দিকে যাচ্ছিলাম। এসময় চারুকলার পথ হয়ে তৃতীয় বিজ্ঞান ভবনের সামনের রাস্তা দিয়ে একটি অটোরিকশা খালেদা জিয়া হলের দিকে আসছিল। অটোরিকশা বেপরোয়াভাবে আসছিল ভেবে আমি রাস্তার কিনারা ঘেষে হাঁটছিলাম। অটো রিকশাটা খালেদা জিয়া হলের পাশে যেখানে সকাল বেলা কাঁচাবাজারে দোকান বসে সেখানে আমার কাছাকাছি পৌঁছলে চালক রিকশা থেকে আমার শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে। আমি নিজেকে সেভ করার চেষ্টা করলে গাড়ির চালক আমার গালে ও পিঠে কষে থাপ্পর মেরে অটো রিকশা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

নগরীরর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহবুব আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রোভিসি স্যার আমাকে লিখিত অভিযোগটি দিয়েছেন। সেই চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ক্যাম্পাসে এসে যারা এ ধরনের ঘটনার ঘটাচ্ছে তারা কোনোভাবেই ছাড় পাবে না। অপরাধকে শনাক্ত করতে পুলিশ কমিশনারের কার্যালয়েও বিষয়টি অবহিত করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের এডিশনাল ডিপুটি কমিশনার মো. হাতেম আলী বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। সিটি কর্পোরেশনের সহায়তা পেলে চালককে খুঁজে বের করা সহজ হবে। আশা করছি সেটা দ্রুত সম্ভব হবে।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews