ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দৌলতদিয়া ফেরিঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেফতার Logo কাজাখস্তানে জাতীয় নির্বাচন, গঠিত হচ্ছে প্রেসিডেন্টপন্থী পার্লামেন্ট Logo নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo যুক্তরাষ্ট্রে মাদক মামলায় অভিযোগ সত্ত্বেও আবার দায়িত্বে ফিরলেন মেক্সিকোর গভর্নর Logo তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান Logo জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন Logo সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাশিয়া বিশ্বকাপের স্টেডিয়াম পরিচিতি-২

প্রতিনিধির নাম :

আর কয়েকদিন পরেই পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। বিশ্বকাপের ২১তম এই আসর আয়োজনের গুরুদায়িত্ব পেয়েছে বিশ্ব মানচিত্রের সবচেয়ে বড় দেশ রাশিয়া। বিশ্বকাপকে সামনে রেখে নানা ভাবে তৈরি হচ্ছে দেশটি। তারই ধারাবাহিকতায় রাশিয়ার ১১টি শহরে তৈরি করা হয়েছে ১২টি স্টেডিয়াম। যার মধ্যে ছয়টি স্টেডিয়ামই তৈরি হয়েছে এই বিশ্বকাপের জন্য। বিশ্বকাপে স্টেডিয়াম নির্মাণ ও পুনঃসংস্কারে ব্যয় করা হয়েছে প্রায় ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার!

রাশিয়া বিশ্বকাপের ১২ টি স্টেডিয়াম নিয়ে ১২ পর্বের ধারাবাহিকের দ্বিতীয় দিনে থাকছে দ্বিতীয় স্টেডিয়ামটির কিছু খুঁটিনাটি।

সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ:

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর হলো সেন্ট পিটার্সবার্গ। এটি মূল শহর মস্কো থেকে প্রায় ৭১২ কিলোমিটার দূরে। নানা ঐতিহ্য, শিল্প আর আধুনিকতার জন্য সাম্রাজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু ছিলো এই শহরটি।

২০০৫ সালে রাশান ফুটবল ক্লাব জেনিত সেইন্ট পিটার্সবাগ তাদের নিজস্ব মাঠের জন্য সেন্ট পিটার্সবার্গে স্টেডিয়াম নির্মাণের অনুমতি পায়। তার পরেই পিটার্সবার্গের সমুদ্র তীরবর্তী ক্রেস্তভসস্কি এলাকায় এটির নির্মান কাজ শুরু হয়। পিটার্সবার্গ স্টেডিয়াম নির্মাণ করার পূর্বে এখানে ‘কিরোভ স্টেডিয়াম’ ছিল। ২০০৯ সালের মধ্যে স্টেডিয়ামটি  সম্পন্ন করার পরিকল্পনা থাকলেও তা পুরোপুরি আর হয়ে উঠেনি।

বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর রাশিয়ান সরকার বিশ্বকাপের ভেন্যু হিসেবে প্রস্তুত করার জন্য ‘সেন্ট পিটার্সবার্গ স্ট্রেট গভমেন্ট’ এর কাছে নির্মাণ কাজের দায়িত্ব হস্তান্তর করেন। এর জন্য মোট ১ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে দেশটির সরকার।

পিটার্সবার্গ স্টেডিয়ামকে ২০১৭ সালে উদ্বোধন করে সে বছরে ফিফা কনফেডারেশন্স কাপের ভেন্যু হিসেবে পরীক্ষামূলক ব্যবহার করা হয় ।

এই স্টেডিয়অমটির রয়েছে নানা রকম পরিচিতি। যেমন-পিটার অ্যারেনা, জেনিত অ্যারেনা, ক্রেস্তভস্কি অ্যারেনাসহ আরো অনেক নাম। তবে সবচেয়ে মজার বিষয় হলো এই স্টেডেয়ামটি পুরো ইন্ডোর সিস্টেম। যার কারণে সকল প্রতিকূল অবস্থার মাঝেও এর মধ্যে খেলা পরিচালনা করা যাবে। এর আসন সংখ্যা প্রায় ৬৭ হাজার।

বিশ্বকাপে গ্রুপ পর্বের ৪টি আর রাউন্ড অব সিক্সটিন ও সেমিফাইনালের একটি ম্যাচ ছাড়াও, বিশ্বকাপের তৃতীয় স্থান নিধার্রনী ম্যাচও অনুষ্ঠিত হবে সেন্ট পিটার্সবার্গে।

সেন্ট পিটার্সবার্গের অভিষেক হবে ১৫ জুন মরক্কো ও ইরানের ম্যাচের মধ্যে দিয়ে। তাছাড়া স্বাগতিক রাশিয়াসহ, আসরে সবচেয়ে জনপ্রিয় দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে।

সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচসমূহ–

১৫ জুন ১৮, মরক্কো বনাম ইরান

১৮জুন, রাশিয়া বনাম মিশর

২২ জুন, ব্রাজিল বনাম কোস্টারিকা

২৬ জুন, নাইজেরিয়া বনাম আর্জেন্টিনা

০৩ জুলাই, রাউন্ড অব সিক্সটিন

১০ জুলাই, সেমি ফাইনাল

১৩ জুলাই, তৃতীয় স্থান নির্ধারণী

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮
২৪ বার পঠিত হয়েছে