ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর Logo অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির Logo গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন Logo রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo অনিয়মের দায়ে পিরোজপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা Logo মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিনিধির নাম :

নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, শতাধিক ঘরবাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১০টার দিকে টেকনাফের হ্নীলার মৌচনী ২৬ নং ক্যাম্পের জি-২ ব্লকে এই ঘটনা ঘটে।

ক্যাম্পের ইনচার্জ জানিয়েছেন, রাত ১০টার দিকে টেকনাফের হ্নীলার মৌচনী ২৬ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে আগুন লাগে। মুহুর্তেই আশেপাশে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। এসময় আগুনে পুড়ে মারা যায় ৬ বছর বয়সী এক শিশু।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও রোহিঙ্গা বাসিন্দাদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ অন্যান্য সংস্থার লোকজন।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কীভাবে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
৯ বার পঠিত হয়েছে