1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
কুমিল্লা নগরীর চর্থায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীরে জিংকের ঘাটতি পূরণে করণীয় ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত

শহীদ মিনারে নয়, মসজিদের পাশে আমার কবর চাই: শিল্পী কনকচাঁপা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮

মৃত্যুর পর শহীদ মিনারে যেতে চাই না, মসজিদের পাশে কবর চাই বলে নিজের ইচ্ছা প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা।নিজের ৪৯তম জন্মদিনে এ ইচ্ছার কথা প্রকাশ করেন তিনি। ১৯৬৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি।কনকচাঁপা বলেন, ‘এ বছর আমি ৪৯ এ পা রাখব। কর্মহীন দীর্ঘজীবন আমার খুবই অপছন্দ। জীবনের শেষ দিন পর্যন্ত কর্মক্ষম থাকতে চাই, সুরের সঙ্গে ন্যায়ের সঙ্গে ভালো কাজের সঙ্গেই থাকতে চাই। আরও ভালো কিছু কাজ করতে চাই। এই আমার বড় ইচ্ছা। মৃত্যুর পর শহীদ মিনারে যেতে চাই না একদমই। এটাও আমার বড় ইচ্ছা, মসজিদের পাশে কবর চাই এটাও আরেকটি সুপ্ত ইচ্ছা।’জন্মদিনে বেশ কিছু ইচ্ছে-অনিচ্ছার কথা জানিয়ে কনকচাঁপা বললেন, ‘প্রতিটি কর্মদিবসই আমার জন্মদিন। কাজের মাঝেই এবং কাজের জন্যই আমার জন্ম। আমি একজন আপাদমস্তক কণ্ঠশ্রমিক। যে মহামানব হজরত মুহাম্মদ (সা.) এর জন্য এই পৃথিবীর জন্ম তার জন্মদিন মৃত্যু দিবস পালন যেখানে নিয়ম নেই সেখানে আর কারো জন্মদিবস পালন অর্থহীন। যদিও সেপ্টেম্বর মাস এবং এগারো সংখ্যা আমার খুবই প্রিয়। হাজার হলেও আমি মানুষ, নিজেকে ভালোবাসি, তাই হয়তো এর বাইরে যাওয়ার সাধ্য আমার নেই। তবে আমি কখনোই আমার জন্মদিন এবং মৃত্যুদিন পালন করা হোক এ আমি চাই না।’তবে দিনটি উপলক্ষে সবার কাছে দোয়া চেয়ে এ শিল্পী বলেন, ‘আল্লাহর রহমতে সুন্দর একটি জীবন হয়েছে আমার। সুস্থ সুন্দরভাবে বেঁচে আছি, তাই তার কাছে সবসময়ই আমি শুকরিয়া আদায় করি। আগামী দিনগুলোও সবাইকে সঙ্গে নিয়ে যেন এভাবে বেঁচে থাকতে পারি এটাই কাম্য।’আগামী ২৮ সেপ্টেম্বর যশোরে একটি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করবেন বলে জানান কনকচাঁপা। প্রসঙ্গত, গানের বাইরে লেখালেখিও করেন এ শিল্পী।২০১০ সালে অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত ‘স্থবির যাযাবর’ বই প্রকাশের মাধ্যমে লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। এরপর ‘মুখোমুখি যোদ্ধা’, ‘মেঘের ডানায় চড়ে’ ও ‘কাটা ঘুড়ি’ নামে আরও তিনটি বই লিখেছেন। ২০১৬ সালে তার একক চিত্রপ্রদর্শনীও অনুষ্ঠিত হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews