1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম সার্ক প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ আন্টালিয়া ফোরামে ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত : পররাষ্ট্রমন্ত্রী উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান ‘ক্যাপ্টেন্স কার্ড’ নিয়ে ক্ষুব্ধ তাপস বৈশ্য হরমুজ প্রণালি খোলায় জিনপিং ‘খুব খুশি’: ট্রাম্প ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস যে দুই শর্তে হরমুজ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

শাহজালালে ৮ শ’ গ্রাম স্বর্ণ ও ৫৫ কেজি রুপাসহ ১ যাত্রী আটক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ শ’ গ্রাম স্বর্ণ ও ৫৫ কেজি রুপাসহ ১ জন যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আটক ব্যক্তির নাম নজরুল ইসলাম (৩৬)।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মোঃ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, আজ বুধবার সকাল ৬ টার দিকে তার্কিশ এয়ারযোগে ইতালি থেকে ঢাকায় আসেন নজরুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাতটার দিকে বিমানবন্দরের ক্যানোপি ২ এলাকার বহিরাঙ্গন থেকে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ। পরবর্তিতে তার ব্যাগ তল্লাশি করে মোট ৮ শ’ গ্রাম স্বর্ণের ৬ টি চাকতি ও ৫৫ কেজি রুপা পাওয়া যায়। আটক স্বর্ণ ও রুপার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানা গেছে।

নজরুলের ইতালি প্রবাসী ভাই সালমান মুকুল এই চালানের বিনিয়োগকারী বলে সে জানায়। ইতোপূর্বে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমে তার কাছ থেকে ১৩ শ’ গ্রাম স্বর্ণ আটক করে বলেও সে জিজ্ঞাসাবাদে জানায়।

আটক নজরুল ইসলাম ঢাকা জেলার সাভার থানার শ্যামলাপুরের শামলাশি বাহেরচরের তাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews