ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের Logo পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, ইউপি সদস্যের ছেলে আটক

প্রতিনিধির নাম :

বরিশালের মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে জোড়পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে সংরক্ষিত ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ওই উপজেলার দরবেশকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলে পানি আনতে গেলে ওই ছাত্রীকে মুখ চেপে ধর্ষণের চেষ্টা করে রাসেল ব্যাপারী (২৫)। রাসেল ওই এলাকার মৃত আনোয়ার ব্যাপারী এবং চর এককুরিয়া ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য রাশিদা বেগমের ছেলে।
ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় বুধবার রাতে মেহেন্দিগঞ্জ লঞ্চঘাটে ঢাকাগামী একটি লঞ্চ থেকে তাকে আটক করে পুলিশ।

স্থানীয় বাসিন্দা সঞ্জয় গুহ জানান, পাতারহাট সরকারি মুসলিম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী (১২) বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ির অদূরে দরবেশকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবয়েলে পানি আনতে যায়। এ সময় স্থানীয় রাসেল ওই কিশোরীর মুখ চেপে স্কুলের পরিত্যক্ত একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় কিশোরীর ডাক-চিৎকারে পাশের বাড়ির শহীদ ভূঁইয়ার স্ত্রী সেলিমা বেগম এগিয়ে গেলে রাসেল পালিয়ে যায়।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. আবিদুর রহমান জানান, ছাত্রীকে ধর্ষণ চেষ্টার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বুধবার রাতে পালিয়ে যাওয়ার সময় মেহেন্দিগঞ্জ লঞ্চঘাটে ঢাকাগামী এমভি সম্রাট-২ লঞ্চ থেকে অভিযুক্ত রাসেলকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন ওসি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
২৬ বার পঠিত হয়েছে