ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান Logo পুরোনো কোনো গন্ধেই ফিরে আসে শৈশবের স্মৃতি ! Logo ১১ নম্বর ভরপাশা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব পাওয়ায় জুবেল জমাদ্দারকে শুভেচ্ছা Logo সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি Logo তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সাতক্ষীরায় ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা উদ্বোধন

প্রতিনিধির নাম :

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যের জেলা প্রশাসক বলেন, দেশের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরা ছেলেরা এবং মেয়েরা দেশের জন্য অনেক সাফল্য বয়ে এনেছে। খেলোয়াড়দের সাফল্যের পিছনে তার পিতা-মাতাসহ অনেকের ভূমিকা রয়েছে। সুস্থ সবল থাকতে খেলাধুলার বিকল্প নেই।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য কাজী কামরুজ্জামান, মোঃ রুহুল আমিন, খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমিনুল ইসলাম, শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস ও স্কাউটস্ শিক্ষক মনোরঞ্জন মন্ডল প্রমুখ।

ভলিবল প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয় এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয়। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
১২ বার পঠিত হয়েছে