1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের বৈঠক মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প টোকিওতে ইন্দো-প্যাসিফিক জ্বালানি নিরাপত্তা ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর বুড়িচং থানার মাদক বিরোধী অভিযানে গ্রেফতার নেত্রকোনার মাদকব্যবসায়ী সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর কুমিল্লা নগরীর চর্থায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাভারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৬ মে, ২০১৮

ঢাকা জলো প্রতনিধিঃি সাভারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে একটি খাবার হোটেল ও দুটি মিষ্টির দোকান ও কারখানায় অভিযান চালিয়ে এক লক্ষ ৮০ হাজার পাঁচ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সাভারের নামা বাজার এলাকায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ রাসেল হাসান এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ রাসেল হাসান জানান, নামা বাজার এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি,স্বন্দেশ ও দধি তৈরির অভিযোগে নিতাই চাঁন মিষ্টির মালিক তপন ঘোষকে ৪০ হাজার ও একই অভিযোগে কালি সাহা মিষ্টির মালিক প্রলয় কুমার সাহাকে ২০ হাজার টাকা এছাড়া একই অভিযোগে মুসলিম হোটেল এর মালিক স্বাধীন চৌধুরীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আইনে এ জরিমানা করা হয়। এছাড়া তেল কম দেওয়ার অভিযোগে আহমেদ এন্ড সর্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ঢাকা থেকে আসা ডার্গ সুপার ভাইজার মাহবুব হোসেন নামা বাজার এলাকায় মা ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালত নামা বাজার এলাকায় কেমিক্যাল দিয়ে কলা পাকানোর অভিযোগে প্রায় কয়েক হাজার টাকার কলা নষ্ট করে দেন।
রমজান উপলক্ষে নিয়োমিত এ অভিযান চলবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ রাসেল হাসান।
এদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় এলাকাবাসী ও ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews