1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানি ও জায়গা দখল চেষ্টার অভিযোগ এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম সার্ক প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ আন্টালিয়া ফোরামে ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিপিএল চ্যাম্পিয়ন সাকিবের বার্বাডোজ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ২৭ রানে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে সাকিব আল হাসানের বার্বাডোজ ট্রাইডেন্টস। সাকিব বল হাতে ২ ওভারে ১৮ রান দিয়ে উইকেটের দেখা পাননি। এর আগে ব্যাট করতে নেমে ১৫ বলে ১৫ রান করে রান আউট হন।

গায়ানার ব্রায়ান লারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার ভোরে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭১ রান করেছিল বার্বাডোজ। জবাবে ৯ উইকেটে ১৪৪ রানের বেশি করতে পারেনি গায়ানা। এই নিয়ে দ্বিতীয়বারের মতো সিপিএলে চ্যাম্পিয়ন হলো বার্বাডোজ ট্রাইডেন্টস। দ্বিতীয়বারের মতো সিপিএলে শিরোপার স্বাদ পেলেন সাকিবও। এর আগে ২০১৬ সালের আসরে এই গায়ানাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল সাকিবের দল জ্যামাইকা তালওয়াস।

টস জিতে ব্যাট করতে নেমে ৪৩ রানের উদ্বোধনী জুটিতে বার্বাডোজকে ভালো সূচনা এনে দিয়েছিলেন জনসন চার্লস (৩৯) ও অ্যালেক্স হেলস (২৮)। এ জুটি ভাঙার পর অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। সাকিব দ্বিতীয় রানের চেষ্টায় হন রান আউট।

শেষ দিকে ঝড় তোলেন জনাথন কার্টার। ১০৮ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে কার্টার ও অ্যাশলে নার্স ৩১ বলে অবিচ্ছিন্ন ৬৩ রানের জুটি গড়েন। ২৭ বলে ৪টি করে চার ও ছক্কায় ৫০ রানে অপরাজিত ছিলেন কার্টার। ১৫ বলে একটি করে চার ও ছক্কায় ১৯ রানে অপরাজিত থাকেন নার্স।

জবাবে গায়ানা শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। আগের ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি করা ব্রান্ডন কিং ছাড়া আর কেউ সেভাবে জ্বলে উঠতে পারেননি। ৩৩ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন কিং। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে কিমো পলের ব্যাট থেকে।

সাকিব পঞ্চম ওভারে প্রথমবার বল হাতে নিয়ে দেন ৫ রান। ১৭তম ওভারে বোলিংয়ে ফিরে খরচ করেন ১৩ রান। চার ওভারে ২৪ রানে ৪ উইকেট নিয়ে বার্বাডোজের সেরা বোলার রেমন্ড রেইফার। ম্যাচ সেরা হয়েছেন কার্টার। নয় ম্যাচে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন বার্বাডোজের লেগ স্পিনার হেইডেন ওয়ালশ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews