1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষের চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

সিরিয়ায় রুশ সুখোই-২৫ জেট ভূপাতিত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮

সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহীদের দখলে থাকা ইদলিব শহরের কাছে রাশিয়ার একটি যুদ্ধবিমান ‘সুখোই-২৫ জেট’ গুলি করে ভূপাতিত করা হয়েছে।  শনিবার (০৩ ফেব্রুয়ারি) রুশ এ জেটি ভূপাতিত করার ঘটনা ঘটে। তবে সিরিয়ার কোনো বিদ্রোহী সংগঠন এর দায় স্বীকার করেনি।

বিবিসির এক প্রতিবেদনে এ বিষয়ে বলা হয়েছে, সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার আগে জেটটি থেকে পাইলট বেরিয়ে আসতে সক্ষম হন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় পাইলটকে আটক করা হয়েছে। তবে কে বা কারা পাইলটকে আটক করেছে এবং তার কি পরিণতি হয়েছে তা এখনো জানা যায়নি।

তবে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কে বা কারা গুলি করে জটিকে ভূপাতিত করেছে তা না জানা গেলেও, এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে আটক পাইলটকে ইতোমধ্যেই হত্যা করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জেটটি ভূপাতিত হওয়ার পরও পাইলট বেঁচে ছিলেন। আটক পর তাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। পাইলটের মরদেহ উদ্ধারে সব সম্ভাব্য প্রচেষ্টা করা হবে বলেও জানানো হয়।

দীর্ঘদিন ধরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ নিয়ে সরকারবিরোধী বিদ্রোহীদের দমনে দেশটিতে অভিযান চালাচ্ছে রাশিয়া।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews