ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের Logo পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর

সিলেট ভেন্যুতে মুগ্ধ হাথুরুসিংহে

প্রতিনিধির নাম :

আগামী ১৮ ফেব্রুয়ারি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। এরই মধ্যেই শুক্রবার সিলেটে পৌঁছে গেছে দুই দল। শনিবার সকালে সবার আগে মাঠে আসে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। পাহাড়ের গা ঘেষে গড়ে উঠা এই ভেন্যু দেখে মুগ্ধ লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

সিলেটের মাঠের রুপ নিয়ে লঙ্কান কোচ বলেন, ‘বাংলাদেশে সাড়ে তিন বছর থেকেছি। কিন্তু তার মধ্যে এখানে আমার একবারও আসা হয়নি। এই মাঠ আমি প্রথম বার দেখছি। ভেন্যুটি খুবই সুন্দর।’

তিনি আরও বলেন, ‘আমরা এখনও একাদশ ঠিক করিনি। উইকেট এখনও পুরোপুরি প্রস্তুত নয়। আশা করছি, আগামীকাল মাঠে এসে তারপর উইকেট সম্পর্কে ভালোভাবে ধারণা পাব।’

সিলেটে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় ২০১৪ সালে। সেবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ছয়টি ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়েছিল। এই ভেন্যুতেই এবারই প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামীকাল বিকাল পাঁচটায় শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮
২২ বার পঠিত হয়েছে