1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
কুমিল্লা নগরীর চর্থায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীরে জিংকের ঘাটতি পূরণে করণীয় ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত

‘সী পাওয়ার কনফারেন্সে’ অংশ নিতে নৌ প্রধান অস্ট্রেলিয়ায়

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭

ঢাকা: অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিতব্য ‘সী পাওয়ার কনফারেন্স ২০১৭’ এ অংশ নিতে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, ওএসপি, বিসিজিএম, এনডিসি, পিএসসি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

রোববার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

অস্ট্রেলিয়া সফরকালে নৌপ্রধান ‘সী পাওয়ার কনফারেন্স-২০১৭’ ছাড়াও ‘ইন্টারন্যাশনাল মেরিটাইম কনফারেন্স-২০১৭’ এবং ‘প্যাসিফিক ইন্টারন্যাশনাল মেরিটাইম এক্সপোজিশন-২০১৭ এ অংশগ্রহণ করবেন।

সেখানে অবস্থানকালে তিনি অস্ট্রেলিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল টিম ব্যারেট, ফ্রান্সের নৌবাহিনী প্রধান এডমিরাল খ্রিস্টোফে প্রাজুক, মায়ানমার নৌবাহিনী প্রধান এডমিরাল টিন অং সান এবং ভারতীয় নৌবাহিনী প্রধান (পার্সোনেল) ভাইস এডমিরাল একে চাওলা এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ সরকারি সফরে স্বস্ত্রীক নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দুইজন কর্মকর্তা রয়েছেন। সফর শেষে নৌপ্রধান আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews