1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ২,০০০ মানুষ নিহত গণভোট বিষয়ে ঝালকাঠিতে অবহিতকরণ কর্মশালা সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরীতে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ২৭ উচ্চশিক্ষা নিয়ে ৩ দিনের দক্ষিণ এশীয় সম্মেলনের উদ্বোধন প্রধান উপদেষ্টার ইরানকে চাপে রাখতে নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা যুক্তরাষ্ট্রের আল হিলালের কাছে ৩-১ গোলে হেরেছে আল নাসর নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ: নির্বাচন কমিশন মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বগুড়ায় এ মৌসুমে সবজির পর এবার আলু রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ

সেই স্কুলছাত্রীকে ভারতের সেফহোম থেকে ফিরিয়ে আনা হয়েছে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯

রংপুরের তারাগঞ্জ উপজেলার দশম শ্রেণির সেই স্কুলছাত্রীকে অপহরণের ছয় মাস পর ভারতের একটি সেফহোম থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এড্রা নামের একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আজ বুধবার সকাল ১১টায় ওই ছাত্রীকে তারাগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। পুলিশ ছাত্রীর জবানবন্দি গ্রহণের জন্য রংপুরের আদালতে প্রেরণ করেছে।

এ সংক্রান্ত একটি খবর গত ২০ অক্টোবর দৈনিক ইত্তেফাকের সপ্তম পাতায় ‘অপহৃত স্কুল ছাত্রীকে ফিরিয়ে আনা যায়নি পাঁচ মাসেও’ শিরোনামে একটি খবর প্রকাশিত হলে তা সবার নজরে আসে।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিন্নাত আলী জানান, ওই ছাত্রীকে দেশে ফেরত আনার জন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের সহযোগিতা চাওয়ায় ব্রাজিলের এক ব্যক্তি পরিচালিত এড্রা নামের একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ নামের একটি সেফ হোম থেকে উদ্ধার করে বিমানে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এরপর এড্রা বাংলাদেশ হাউস অব হোম দিনাজপুরকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গ্রহণ করতে বলেন। তারা ওই ছাত্রীকে গ্রহণ করে আজ বুধবার থানায় হস্তান্তর করে। আমরা তার জবানবন্দি গ্রহণের জন্য আদালতে প্রেরণ করেছি। আদালতের অনুমতি পেলে তার স্বাস্থ্যসহ অন্যান্য পরীক্ষার ব্যবস্থা করা হবে। থানার মামলা সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে গত বছরের ১৪ নভেম্বর একটি মাদ্রাসার দশম শ্রেণির ওই ছাত্রীকে রাব্বি হোসেন (২২) নামের এক যুবক ঢাকায় নিয়ে যায়। পরে চার মাস ঢাকায় বিভিন্ন স্থানে রাখার পর ওই ছাত্রীকে কৌশলে ভারতে পাচার করেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews