1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. content_70a523@www.jibonnews24.com : content_70a523 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
লেবাননে সংঘাত বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান জার্মান চ্যান্সেলরের ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানের নিরাপত্তায় বিজিবি মোতায়েন কৃষি অর্থনীতিকে ১৪৩৩ বঙ্গাব্দ উৎসর্গ করছে সরকার: নববর্ষের শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী হরমুজ প্রণালিতে ‘সব পক্ষকে’ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : গুতেরেস পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৭ নেত্রকোণায় ৬শ’ বোতল ভারতীয় মাদকসহ আটক ২ স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ; সংসদীয় কূটনীতিতে সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী

সেনা সদস্যদের বিরুদ্ধে রোহিঙ্গা কিশোরীকে ধর্ষণের অভিযোগ তদন্ত হবে : আইএসপিআর

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় গ্রহণকারী এক কিশোরীকে সেনা সদস্যদের ধর্ষণের অভিযোগ সেনা সদর দপ্তর গুরুত্ব দিয়ে খতিয়ে দেখবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে সেনা সদস্য কর্তৃক এক রোহিঙ্গা কিশোরীকে ধর্ষণের অভিযোগ সেনা সদরদপ্তর অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কর্তৃক একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমানিত হলে অপরাধী ব্যাক্তি/ব্যাক্তিবর্গের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা এক রোহিঙ্গা পরিবারের সদস্য এই কিশোরী। তার জন্ম বাংলাদেশে। কিশোরীর পরিবার নয়াপাড়ার নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

ভুক্তভোগী কিশোরীর বড় ভাই বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দলের তিন সদস্য কিশোরীকে তার ঘরের ভেতরে ধর্ষণ করে। মেয়েটি এখন অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। তার আরও চিকিৎসা প্রয়োজন।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা নেতা বলেন, ‘ঘটনার পর ভুক্তভোগী কিশোরীকে প্রথমে শরণার্থী শিবিরের চিকিৎসাকেন্দ্র এবং পরবর্তীতে কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়ছিল। তবে আতঙ্কের কারণে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews