1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের বৈঠক মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প টোকিওতে ইন্দো-প্যাসিফিক জ্বালানি নিরাপত্তা ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর বুড়িচং থানার মাদক বিরোধী অভিযানে গ্রেফতার নেত্রকোনার মাদকব্যবসায়ী সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর কুমিল্লা নগরীর চর্থায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ৭ম শ্রেণির ছাত্রী (১৫) কে ধর্ষণের অভিযোগে রনি মিয়া (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রনি মিয়া শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
নির্যাতিত ওই ছাত্রীর পিতা বাদী হয়ে মঙ্গল বার রাতে শ্রীপুর থানায় রনি ও তার সহযোগী আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, টেপিরবাড়ী মডেল প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলের ৭ম শ্রেণির ওই ছাত্রীকে রনি স্কুলে আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিত। রনির প্রস্তাবে ওই ছাত্রী রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয়ে রনি তাকে হুমকি দিয়ে আসছে।
গত রবিবার বিকেল ৪টার দিকে রনি তার সহযোগী আনোয়ার কে দিয়ে কৌশলে ওই ছাত্রীকে তার বাড়িতে ডেকে নেয়। পরে ফাঁকা বাড়িতে ঘরে আটকিয়ে আনোয়ারের সহায়তায় রনি ওই ছাত্রীকে জোড় পূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস.আই মহসিন শীর্ষ নিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষক রনিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews