ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দক্ষিণ লেবাননে ইসরাইলের ‘সুপরিকল্পিত’ ধ্বংসযজ্ঞের নিন্দা লেবাননের Logo মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর Logo রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী Logo স্পোর্টিং থেকে দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট Logo কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ Logo ভোরে সুদানের রাজধানীসহ উত্তরাঞ্চলের দুই শহরে ড্রোন হামলা Logo বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর Logo রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : রিজভী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী Logo টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল ঘোষণা

হেলমেট পরে বোলিং!

প্রতিনিধির নাম :

ক্রিকেট মাঠে নিরাপত্তা নিয়ে ঝুঁকি কেউই নিতে চান না। ব্যাটসম্যানরা প্যাড, গ্লাভস, হেলমেট ছাড়াও একাধিক আভ্যন্তরীন আবরনি পরে মাঠে নামেন। উইকেটকিপারাও স্ট্যাম্পের কাছে দাঁড়ানোর সময় প্যাড-দস্তানার সঙ্গে হেলমেট ব্যবহার করেন। ক্লোজ-ইন ফিল্ডাররা মাথা বাঁচাতে হেলমেট পরেন। এমনকি আম্পায়ারদেরও হেলমেট পরে খেলা পরিচালনা করতে দেখা গেছে। আর তারই জের ধরে এবার বোলারদেরকেও সুরক্ষাকবচ ব্যবহার করতে দেখা গেল।

নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ওটাগোর ওয়ারেন বার্নেস প্রথমবার পরীক্ষামূলকভাবে শিরস্ত্রাণ পরে বল করলেন। হ্যামিল্টনে নর্দান ডিস্ট্রিক্টসের বিরুদ্ধে ম্যাচে বল করার সময় হেডগিয়ার ব্যবহার করতে দেখা যায় তাকে। এই হেডগিয়ার পুরোপুরি হেলমেটের আদলে তৈরি নয়। মাথা ও মুখ একসঙ্গে রক্ষা করবে হেলমেট ও মাস্কের মিশ্রণে তৈরি এই নিরাপত্তা উপকরণটি। বেসবল ক্যাচাররা খানিকটা এইরকমই হেলমেট ব্যবহার করেন।

উল্লেক্য, মাস কয়েক আগে নটিংহ্যামশায়ারের লিউক ফ্লেচার বল করার সময় ফলো-থ্রু’য়ে মাথায় চোট পেয়েছিলেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে নভেম্বর পর্যন্ত মাঠের বাইরে ছিটেক গিয়েছিলেন ফ্লেচার। সেই ঘটনার পরই সেফটি-গিয়ার ব্যবহারের পরিকল্পনা মাথায় আসে ওটাগো ক্রিকেটারের। কোচ রব ওয়াল্টারের সঙ্গে অভিনব এই হেলমেটের নক্সা তৈরি করেন ওয়ারেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭
২৪ বার পঠিত হয়েছে