ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার Logo পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আমিরাত ও জাহাজে হামলা ‘অযৌক্তিক’: ইরানকে মাখোঁ Logo যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভোট শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

হয়রানি ছাড়াই জনগণের সেবা নিশ্চিত করুন, পুলিশকে রাষ্ট্রপতি

প্রতিনিধির নাম :

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, ‘পুলিশ হচ্ছে জনগণের জন্য…সুতরাং তাদের জন্য কাজ করুন।’ পুলিশ সপ্তাহ-২০২০ উপলক্ষে রবিবার সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

একই সঙ্গে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা নিয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ জওয়ানদের পরামর্শ দেন।
মানুষ পুলিশের কাছে যায় তাদের সহায়তা চাইতে উল্লেখ করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ আরও বলেন,‘ হয়রানি ছাড়াই জনগণের সেবা নিশ্চিত করুন এবং সেবা প্রত্যাশিদের জন্য তাদের প্রত্যাশিত প্রতিকারের ব্যবস্থা করুন। তাহলেই মানুষ পুলিশকে তাদের বন্ধু ভাবতে পারবে।’

পুলিশকে বাংলাদেশের একটি গৌরবময় প্রতিষ্ঠান অভিহিত করে রাষ্ট্রপতি ১৯৭১ বাংলাদেশের সালে মহান মুক্তিযুদ্ধে পুলিশের অসামান্য অবদানের কথাও উল্লেখ করেন।

রাষ্ট্রপতি পুলিশ সপ্তাহ-২০২০ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ এবং নৈশভোজে যোগদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক, সংসদ সদস্যগণ, মহাপুলিশ পরির্দশক (আইজিপি) ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ, এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০
৭ বার পঠিত হয়েছে