1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

অবশেষে জয়ের দেখা পেলো মায়ামি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

খেলাধুলা ডেস্ক: ম্যাক্স সিক্সটি টি-টেনে মায়ামি ব্লেজের গত ম্যাচেও ব্যাটে-বলে পারফর্ম করেছিলেন সাকিব আল হাসান। আজও তার অলরাউন্ড পারফরম্যান্সে জয় পেয়েছে দল। গ্র্যান্ড কেম্যান ফেলকন্সকে ১৩ রানে হারিয়েছে সাকিবের দল মায়ামি। জিমি পাওয়েল ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান করেছে মায়ামি। জবাবে খেলতে নেমে ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৭ রানের বেশি করতে পারেনি ফেলকন্সরা। আজও দলের হয়ে ব্যাট হাতে ইনিংস ওপেন করেছেন সাকিব আল হাসান। ফ্যালকন্সের বিপক্ষে ওপেনিংয়ে নেমে রীতিমতো ঝড় তোলেন এই বাংলাদেশি ব্যাটার। তবে আজও ভালো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি। ইনিংসের শুরু থেকেই দ্রুত রান তোলার চেষ্টা করেন সাকিব। তাতে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেছেন। দারুণ ব্যাটিংয়ে ১১ বলে ২৯ রান করে আউট হয়েছেন তিনি। মালিন্দা পুষ্পাকুমারাকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে রোনালদো আলীমোহামেদের হাতে ক্যাচ দেন তিনি। সাকিবের এমন ইনিংসে ভর করে ভালো শুরু পায় তার দল। সাকিবের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে দারুণ ব্যাটিং করেছেন অ্যাঞ্জেলো পেরেরা। ২২ বলে ৪৫ রান করেছেন তিনি। তাতে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান করেছে সাকিবের দল। জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ফেলকন্সরা। তাতে একশ রানও করতে পারেনি তারা। মায়ামির হয়ে ১৮ রানে ৩ উইকেট শিকার করে দলের সেরা বোলার শিহান জয়াসুরিয়া। এ ছাড়া সাকিব আল হাসান ২ ওভারে ১৯ রান দিয়ে এক উইকেট পেয়েছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews