1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

অবৈধপথে আসা মোবাইল ফোন অকার্যকর হয়ে যাবে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০১৭

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মঙ্গলবার (৩ অক্টোবর) সচিবালয়ে টেলিকম খাতের রিপোর্টারদের সংগঠন ‘টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশে’র (টিআরএনবি) নতুন কমিটি ও সদস্যদের সঙ্গে মতবিনিময় আলোচনায় বলেন, অবৈধপথে আসা মোবাইল ফোন বন্ধ করতে প্রক্রিয়া শুরু করা হচ্ছে এ প্রক্রিয়ার বাস্তবায়ন হলে সব অবৈধ মোবাইল ফোন অকার্যকর হয়ে যাবে।

তিনি বলেন, আইএমইআই ডাটাবেজ তৈরি করা হচ্ছে। এর পর যে হ্যান্ডসেটগুলো সঠিক পথে না আসে বা অবৈধভাবে আসে তা অকার্যকর হয়ে যাবে, এ রকম বিভিন্ন প্রক্রিয়া শুরু করছি। এ বিষয়ে আমরা বিভিন্ন প্রস্তাবনাগুলোও খতিয়ে দেখছি। বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজের সঙ্গে মিলিয়ে নিয়ে বর্তমানে বাজারে সিম বিক্রি করা হচ্ছে। এতে যে কাউকে প্রয়োজন পড়লে শনাক্ত করা সম্ভব।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং মোবাইল ফোন আমদানিকারকদের সংগঠন বিএমপিআইএ অবৈধপথে আসা মোবাইল ফোন ঠেকাতে ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে। এই কাজের পর এখন তথ্য ভাণ্ডার ব্যবহার শুরু করতে চায় সরকার। এই প্রক্রিয়ায় বিটিআরসির কাছে থাকা বৈধপথে আসা মোবাইল ফোনের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুপমেন্ট আইডেন্টিটি) নম্বর ছাড়া কোনো মোবাইল ফোন চালু হবে না। তবে বাজারে অবৈধপথে অনেক মোবাইল ফোনই রয়েছে দাবি করে আমদানিকারকরা বলছেন, এতে ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়ছেন তারা। এছাড়া জাতীয় নিরাপত্তা নিয়েও শঙ্কা থেকে যায়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews