1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
শরীরে জিংকের ঘাটতি পূরণে করণীয় ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী

অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্ব দক্ষিণ-পূর্ব এশিয়ার পাঁচ মুসলিম দেশের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

নিজেদের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে জোর দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান অর্থনীতির পাঁচ দেশ। নিজেদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি আর্থিক খাতের উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। এসব সহযোগিতা পর্যটন ও হালাল খাদ্যের শিল্পের ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

গতকাল মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরাম (ডব্লিওআইএইএফ) ও সাউথ-ইস্ট এশিয়ান কোঅপারেশনের (সিয়াকো) উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ‘ঢাকা রাউন্ডটেবল ২০১৯’ নামে দিনব্যাপী ঐ বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

সিয়াকোভুক্ত দেশগুলো হলো বাংলাদেশ ছাড়াও ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও মালদ্বীপ। বক্তারা আলোচ্য দেশগুলোর অর্থনৈতিক সংযোগ বৃদ্ধির সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরার পাশাপাশি এ থেকে উত্তরণের উপায় নিয়েও আলোচনা করেন।

এ সময় জানানো হয়, ইসলামিক অর্থায়ন ২০১৭ সালের ২ লাখ ৪০ হাজার কোটি মার্কিন ডলার থেকে বেড়ে ২০২৩ সাল নাগাদ ৩ লাখ ৮০ হাজার কোটি হবে বলে আশা করা হচ্ছে। শরিয়াহভিত্তিক অর্থনীতিকে গুরুত্ব দিলে তা এ অঞ্চলের মুসলিম দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতিতে বড়ো ভূমিকা রাখতে পারে।

সিয়াকো ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান সালাউদ্দিন কাশেম খান বলেন, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটনসহ সার্বিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এ ফোরাম এ অঞ্চলের দেশগুলোর আর্থসামাজিক উন্নয়নে পথ দেখাতে সহযোগিতা করবে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিয়াকো ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাম্বাসেডর মোহাম্মদ মহসিন, বোর্ড অব ট্রাস্টির সদস্য তান স্যার ওয়ান মোহাম্মদ জাহিদ প্রমুখ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews