1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের বিজয় আমিরাত সফর স্থগিত করলেন এরদোগান, নেতার ‘স্বাস্থ্য সমস্যার’ বার্তা মুছে ফেলা হয় তারেক রহমান আজ সন্ধ্যায় চরমোনাইর পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ ইইউতে হারাচ্ছে দেশের তৈরি পোশাকের বাজার, দখলের আশায় ভারত ৪ হাজার রানের এলিট ক্লাবে বাটলার চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে অনশন ধর্মঘট শুরু স্বজনদের কবি আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের

‘অশ্লীল ভঙ্গিতে’ কলা খেয়ে জেলে গায়িকা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭

বিনোদন ডেস্ক: গানের ভিডিওতে ‘আপত্তিকর’ পোশাক পরা ও কলা খাওয়ার দায়ে শাইমা আহমেদ (২৫) নামের মিসরের এক গায়িকাকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত।
স্থানীয় সময় মঙ্গলবার শাইমাকে ‘অশ্লীলতা’ ছড়ানো ও ‘কুরুচিপূর্ণ’ ভিডিও প্রকাশের জন্য দোষী সাব্যস্ত করা হয়। শাইমার সঙ্গে একই মেয়াদের কারাদণ্ড ভোগ করবেন গানের ভিডিওটির পরিচালকও।
বিবিসির খবরে বলা হয়, ভিডিওটি প্রকাশের দায়ে গত নভেম্বরে শাইমাকে গ্রেপ্তার করে মিসরের আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাঁর আগেই এ বিষয়ে ক্ষমা চেয়েছিলেন তিনি।
ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাইমা লিখেন, ‘আমাকে সবাই এবার আক্রমণের বিষয়বস্তু বানাবে।’
২০১৬ সালেও গানের ভিডিওর মাধ্যমে ‘অশ্লীলতা’ ছড়ানোর দায়ে মিসরে তিন নারী নৃত্যশিল্পীকে ছয় মাসের করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া নীল নদের পানি পান করলে রোগ-বালাই হতে পারে, গানের মধ্যে এমন উক্তি থাকায় কাঠগড়ায় দাঁড়াতে হয় দেশটির আরেক গায়িকাকে। শেরিন আবদেল ওয়াহাব নামের ওই গায়িকা বলেন, নীল নদের পানিতে বিলহারজিয়া নামে এক ধরনের পরজীবী রয়েছে। যার ফলে ওই পানি পান করলে সিসটোসোমিয়াসিস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তবে নিজের পক্ষে সাফাই দিয়েও পার পাননি শেরিন। আগামী দুই মাস তিনি কোনো কনসার্ট করতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে মিসরের মিউজিক সিন্ডিকেট।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews