1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া থেকে উড়োজাহাজে উড়ে বাংলাদেশে এল ২২৫টি গরু

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

উন্নত প্রযুক্তিভিত্তিক ডেইরি ফার্ম বা দুগ্ধখামার চালু করল ইয়ন গ্রুপের ইয়ন বায়ো সায়েন্স লিমিটেড। রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় এই ডেইরি ফার্মের জন্য অস্ট্রেলিয়া থেকে ২২৫টি গরু নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। কার্গো বা পণ্যবাহী বিমানে করে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দর থেকে রওনা দিয়ে গতকাল মঙ্গলবার ভোরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় গরুগুলো।

ইয়ন বায়ো সায়েন্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্র, তুরস্ক, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ঘুরে খামার পরিদর্শন করেছে। এরপর উন্নত প্রযুক্তির খামার গড়ে তুলেছে। সে অনুযায়ী অস্ট্রেলিয়া থেকে উন্নত জাতের গাভি আমদানির জন্য সরকারের অনুমোদন নেয় তারা।

সুইডেনের ডি লেভেল নামের একটি প্রতিষ্ঠানের তৈরি নকশা অনুযায়ী ইয়ন বায়ো সায়েন্স ডেইরি ফার্মে গরুর বাসস্থান নির্মাণ করা হয়েছে। দুধ দোহনের জন্য স্বয়ংক্রিয় মিল্কিং পারলার স্থাপন করেছে। তারা খামারে উৎপাদিত দুধ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে দুগ্ধজাত পণ্য উৎপাদন করবে। গরুর খাদ্য উৎপাদনের জন্য ইয়ন গ্রুপ ২৫০ একর জমিতে ভুট্টা চাষ করার পরিকল্পনা হাতে নিয়েছে। এ ছাড়া নিজস্ব মিলে তারা দানাদার খাদ্য উৎপাদন করছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews