1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির শেষ দিন আজ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০

শূন্য হওয়া পাঁচ সংসদীয় আসন ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রির শেষ দিন আজ শুক্রবার। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিকাল ৫টা পর্যন্ত আগ্রহীরা মনোনয়ন ফরম কিনতে ও জমা দিতে পারবেন। আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হবে। সেখানেই চূড়ান্ত হবে দলীয় প্রার্থী।

এর আগে গত শনিবার সকালে দলীয় সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তপসিল হওয়া তিন আসনে (গাইবান্ধা-৩, ঢাকা-১০ ও বাগেরহাট-৪) ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। শূন্য হওয়া অন্য দুটি সংসদীয় আসন (যশোর-৬, বগুড়া-১) এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য এক দিন পর থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রি শুরু করে ক্ষমতাসীনরা।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন ১৭ জন। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বিএনপির সাবেক মেয়র এম মনজুর আলম। তিনি আগে বলেছিলেন, দল থেকে ডাক পেলে তিনি মনোনয়ন ফরম কিনবেন। সেই ডাক পেয়েছেন কি না, তা জানা যায়নি। বৃহস্পতিবার মনজুরের পাশাপাশি নগর আওয়ামী লীগের উপদেষ্টা এ কে এম বেলায়েত হোসেনও মনোনয়ন ফরম নিয়েছেন। বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুচ ছালামও মেয়র প্রার্থী হতে মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করেছেন। ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আ জ ম নাছিরের কাছেই হেরেছিলেন সেই সময়কার বিএনপি নেতা মনজুর। সেবার ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

অন্যদিকে শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন ৬৬ জন। এর মধ্যে ঢাকা-১০ আসনে মনোনয়ন নিয়েছেন সাত জন। বাগেরহাটের-৪ আসনের আবেদনপত্র সংগ্রহ করেছেন নয় জন। গাইবান্ধা-৩ আসনের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন ২২ জন। বগুড়া-১ আসনে নিয়েছেন ১৬ জন। যশোর-৬ আসনে নিয়েছেন ১২ জন। মেয়র পদে মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার ও কাউন্সিলর পদে ১০ হাজার টাকা রাখা হচ্ছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews