1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার নতুন সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নতুন সরকারের অধীনে বাংলাদেশ ক্রিকেটের যাত্রা সুষ্ঠু হবে, প্রত্যাশা নান্নুর বগুড়ায় টিসিবির পণ্য বিক্রি এপস্টাইন সংক্রান্ত তদন্তে ‘ধামাচাপা’ দেওয়ার জন্য ট্রাম্পের বিরুদ্ধে হিলারি ক্লিনটনের অভিযোগ মেহেরপুরে রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত

আজীবন সম্মাননা পাচ্ছেন মামুনুর রশীদ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

তৃতীয়বারের মতো আয়োজিত হচ্ছে ‘বটতলা রঙ্গমেলা ২০১৯’। আগাওগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে আগামী ১৬ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এ আন্তর্জাতিক নাট্যোত্সব। ১৬ নভেম্বর সন্ধ্যা ৬টায় উত্সবের উদ্বোধন করবেন নাট্যজন আতাউর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তরুণ নাট্যকার সাধনা আহমেদ, রুমা মোদক ও শুভাশিস সিনহা। ১১ দিনব্যাপী এই আন্তর্জাতিক নাট্যোত্সবে প্রতিদিন ‘মূল রঙ্গমঞ্চে’ সন্ধ্যা ৭টা ৩০ থেকে বটতলা’সহ বাংলাদেশের ২টি ও বিদেশের ৮টি দল তাদের নাটক পরিবেশন করবে। অংশগ্রহণকারী দেশ হলো বাংলাদেশ, ভারত, স্পেন, ইরান ও নেপাল।

প্রতিদিন বহিরাঙ্গনে ‘নাদিম মঞ্চে’ থাকছে নাটক, গান, কবিতা, নাচসহ বিভিন্ন আনন্দ আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। ২৬ নভেম্বর সমাপনী দিন আজীবন সম্মাননা প্রদান করা হবে খ্যাতিমান অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদকে।

এবার বটতলা উত্সবে যুক্ত করতে যাচ্ছে আরেকটি ভিন্নমাত্রা। বিভাগীয় নাট্যজনদের পাশাপাশি এবার পর্দার অন্তরালের মানুষদেরও সম্মান জানানো হবে। যারা দীর্ঘদিন ধরে একটি নাটককে সফল করতে অন্তরালে থেকে নিরলস কাজ করে যাচ্ছেন তেমনি একজনকে প্রদান করা হবে ‘অন্তরালের সম্মাননা’।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews