1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘আমরা প্রতিনিয়ত খাদ্য নিরাপত্তার কাজ করে যাচ্ছি’

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭

আমরা প্রতিনিয়ত খাদ্য নিরাপত্তার জন্য যুদ্ধ করে যাচ্ছি। স্বাধীনতার পর থেকে দীর্ঘকাল দেশের মধ্যে খাদ্য ঘাটতি ছিলো। বর্তমানে খাদ্যে আমরা স্বয়ং সম্পূর্ণ। বিজ্ঞানসম্মত পদ্ধতির অনুশীলনের মাধ্যমে নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণে সরকার কাজ করছে বলে জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।

বুধবার ১৮ অক্টোবর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বিশ্ব খাদ্য দিবস ২০১৭ উপলক্ষে ‘খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে নিরাপদ খাদ্য ব্যবস্থায় বিনিয়োগ’ শীর্ষক সেমিনারে তিনি একথাগুলো বলেন।

তিনি আরও বলেন, খাদ্যের গুনগত মান ঠিক রাখতে বিভিন্ন সময় সরকার বিভিন্ন কোম্পানীতে অভিযান করা হয়। সুস্থ্য থাকার জন্য নিরাপদ খাদ্যের খুবই প্রয়োজন। তা নিশ্চিত করার জন্য গ্রামীণ উন্নয়ন খুব দরকার।

বিসেফ ফাউন্ডেশন ও খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) সভাপতি কৃষি বিজ্ঞানী ড. জয়নুল আবেদন এর সভাপতিত্বে সেমিনারের আরো বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারা এমপি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিরোধীদলীয় হুইপ ও সদস্য নুরুল ইসলাম ওমর, এমপি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন ধারা নির্বাহী পরিচালক কৃষিবিদ শহীদুল ইসলাম। নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুড সেফটি ল্যাবরেটরীর হেড অধ্যাপক ড: লতিফুল বারী।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিসেফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আতাউর রহমান মিটন।

সেমিনারে আমন্ত্রিত বক্তারা খাদ্যের নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে নিরাপদ খাদ্য ব্যবস্থায় নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা খাদ্যের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews