1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন জ্বালানি তেল পাচার রোধে চুয়াডাঙ্গায় বিজিবির তল্লাশি জোরদার হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে ইরানের রেভোল্যুশনারি গার্ড রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন

আমি অস্কারের জন্য অভিনয় করি না: ডেনজেল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বিনোদন ডেস্ক: দুইবারের অস্কারজয়ী হলিউড তারকা ডেনজেল ওয়াশিংটন। ক্যারিয়ারে অনেক আলোচিত ও প্রশংসিত চরিত্রে তিনি অভিনয় করেছেন। পেয়েছেন নানা পুরস্কার ও স্বীকৃতি। তবে এসব পুরস্কার নিয়ে খুব একটা ভাবেন না তিনি। ততোটা গুরুত্বও দেন না। এবার এ নিয়ে মুখ খুললেন ডেনজেল নিজেই। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অস্কারই কেবল নয়, কোনো পুরস্কার নিয়েই তার কোনো আগ্রহ নেই। তার ভাষায়, জীবনের শেষ দিনে এসব পুরস্কার কোনো কাজে আসবে না। সম্প্রতি ‘হাইয়েস্ট টু লোয়েস্ট’ সিনেমার প্রচারণায় এক সাক্ষাৎকারে ওয়াশিংটন বলেন, ‘আমি অস্কারের জন্য অভিনয় করি না।

এসব নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। বহু বছর ধরে কাজ করছি। কখনো এমন হয়েছে, জিতেছি অথচ জেতা উচিত ছিল না। আবার কখনো হারিয়েছি অথচ জেতা উচিত ছিল। মানুষ পুরস্কার দেয়। কিন্তু সত্যিকারের পুরস্কৃত করের ঈশ্বর।’ তিনি আরও বলেন, ‘আমাকে প্রায়ই জিজ্ঞাসা করা হয় অস্কারগুলো কোথায় রাখি। আমি বলি, অন্যটার পাশে। এটা অহংকার নয়, সত্যি বলছি। জীবনের শেষ দিনে এগুলো আমাকে একটুও উপকার দেবে না।’ এ বছরের শুরুর দিকে ‘গ্ল্যাডিয়েটর ২’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়ন না পাওয়া নিয়ে অনেকে তাকে ‘অস্কার স্নাব’ বলেছেন।

কিন্তু ওয়াশিংটন তাতে বিন্দুমাত্র বিচলিত নন। তিনি মজা করে বলেন, ‘আপনি কি মজা করছেন? আহা! আমি খুব মন খারাপ করেছি! আমি খুশি যারা মনোনয়ন পেয়েছে। আর আমি যা করছি তাতেই খুশি।’ অস্কার নিয়ে অতিরিক্ত আগ্রহ না দেখানো তার দীর্ঘদিনের অভ্যাস। তার ‘ট্রেইনিং ডে’ ছবির সহ-অভিনেতা ইথান হক একবার জানান, অস্কার আসরে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার হারানোর পর ওয়াশিংটন তাকে বলেছিলেন, ‘হারাটাই ভালো হয়েছে। তুমি কোনো পুরস্কারকে উঁচু না করে বরং তোমার কারণে পুরস্কারের মর্যাদা উঁচু হচ্ছে।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews