1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প টোকিওতে ইন্দো-প্যাসিফিক জ্বালানি নিরাপত্তা ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর বুড়িচং থানার মাদক বিরোধী অভিযানে গ্রেফতার নেত্রকোনার মাদকব্যবসায়ী সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর কুমিল্লা নগরীর চর্থায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীরে জিংকের ঘাটতি পূরণে করণীয় ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ

আমি মৃত্যুশয্যায়’, লেখার কয়েক ঘণ্টা পর অভিনেত্রীর মৃত্যু

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০

ক্যানসারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হেরে গেলেন বলিউড অভিনেত্রী দিব্যা চৌকসি। তার মৃত্যুর খবর ফেসবুকে নিশ্চিত করেছেন তার ফুপাতো বোন সৌম্যা অমিশ বর্মা। তিনি জানান, ক্যানসারেরই মৃত্যু হয়েছে দিব্যা চৌকসির।

তিনি বলেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার ফুপাতো বোন দিব্য চৌকসি খুব অল্প বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন ক্যানসারের কারণে। লন্ডন থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিল দিব্যা, মডেল হিসেবেও পরিচিত ছিল। ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা করি। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিজের শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানিয়েছিলেন দিব্যা।

ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, আমি মৃত্যুশয্যায় রয়েছি। তিনি লেখেন, আমি যা বলতে চাইছি সেটা হয়তো শব্দ দিয়ে বোঝাতে পারব না। গত কয়েক মাস যাবৎ আমি পালিয়ে বেড়িয়েছে, চারদিকে অনেক প্রশ্ন…সময় এসে গেছে তোমাদের সকলকে বলবার-আমি মৃত্যুশয্যায়…কিন্তু এমনটাও ঘটে, আমি খুব শক্তিশালী যদিও…ফিরে আসব এমন এক জীবন নিয়ে যেখানে কোনো যন্ত্রণা থাকবে না। দয়া করে আর কোনও প্রশ্ন করবেন না। ঈশ্বর জানেন, তোমরা সকলে কতখানি গুরুত্বপূর্ণ ছিলে”।

গত ১৪ মে দিব্যা তার শেষ ইনস্টাগ্রামপোস্ট করেন। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় আর তাকে দেখা যায়নি।

এদিকে শেষ টুইটে চিকিৎসার জন্য সকলের কাছে সাহায্য চেয়েছিলেন। জিজ্ঞাসা করেছিলেন কেউ মিস্টলিটো থেরাপি সম্পর্কে জানেন কিনা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews