1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন জ্বালানি তেল পাচার রোধে চুয়াডাঙ্গায় বিজিবির তল্লাশি জোরদার হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে ইরানের রেভোল্যুশনারি গার্ড রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন

ইতিহাস গড়ার পথে রজনীকান্তের ‘কুলি’

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

বিনোদন ডেস্ক: ১৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে লোকেশ কঙ্গরাজের সিনেমা ‘‘কুলি’’। সিনেমায় কুলির চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণি তারকা রজনীকান্ত। গত ৩ আগস্ট সিনেমার ট্রেলার মুক্তির পর থেকেই ব্যাপক আলোচনা হচ্ছে সিনেমাটি নিয়ে। বয়স যে একটি সংখ্যা মাত্র, তা আবারও প্রমাণ করলেন ৭৪ বছর বয়সী রজনীকান্ত। দক্ষিণ ভারতে তার সিনেমা মুক্তির দিনে অফিস থেকে ছুটি নেওয়ার ধুম পড়ে, টিজার-ট্রেলার মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমত ঝড় ওঠে। এবারও তার ব্যতিক্রম নয়।

দক্ষিণের সবচেয়ে আলোচিত নির্মাতাদের একজন লোকেশ কঙ্গরাজ। সপ্তাহখানেক আগে প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রেলার। ভিজ্যুয়াল, অ্যাকশন আর তারকাদের উপস্থিতি নিয়ে মুক্তি পায় ৩ মিনিট ২ সেকেন্ডের ট্রেলারটি। স্বর্ণ পাচারের পটভূমিতে গড়ে ওঠেছে এ ছবির গল্প, যেখানে এক ‘‘কুলি’’র অতীত আর বর্তমানের টানাপোড়েনে দেখা মিলবে রজনীকান্তের দুর্দান্ত অভিনয়।

ট্রেলার শুরুতেই দেখা যায় এক মনোলগ, ‘‘কারও জন্ম হলে, তার মৃত্যুও তখনই লেখা হয়ে যায় হাতের রেখায়।’’ এখান থেকেই তৈরি হয় থ্রিল আর রহস্যে ঘেরা আবহ। এরপর একে একে হাজির হতে থাকে চরিত্ররা। সিনেমাটিতে অল্প সময়ের জন্য দেখা মিলবে আরেক সুপারস্টার আমির খানের। এরপর একঝলকে ক্যামেরার ফ্রেমে ধরা দেন দক্ষিণী তারকা নাগার্জুনা ও সত্যরাজ। সবার মাঝে এক অদৃশ্য যোগসূত্র।

এদিকে সিনেমাটি মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলতে শুরু করেছ। মুক্তির চারদিন আগেই বিশ্বজুড়ে অগ্রিম বুকিংয়ের সব রেকর্ড ভেঙে দিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের

ভারতের আগে আন্তর্জাতিক বাজারে প্রি-সেল শুরু হওয়ায়, বিদেশে টিকিট বিক্রিতে অভূতপূর্ব সাড়া পেয়েছে সিনেমাটি। তবে ভারতও কিন্তু পিছিয়ে নেই। দেশটিতে শুক্রবার থেকে ধাপে ধাপে বুকিং শুরু হলেও, এই সিনেমাটি ইতোমধ্যেই ১৪ কোটি রুপির অগ্রিম বিক্রি করে ফেলেছে, যার মধ্যে ১০ কোটি মুক্তির প্রথম দিনের জন্য। তামিল সংস্করণ শীর্ষে রয়েছে প্রায় ১০ কোটি রুপি, তেলুগু ও কন্নড় ভাষার সংস্করণও ভালো শুরু করেছে। হিন্দি সংস্করণ আপাতত পিছিয়ে থাকলেও, মুক্তির কাছাকাছি সময়ে গতি পাবে বলে আশা করা হচ্ছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, উত্তর আমেরিকায় সিনেমাটির প্রিমিয়ার বুকিং ইতোমধ্যেই ১.৭ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ কোটি রুপি) ছুঁয়েছে, যার মধ্যে ১.৪৫ মিলিয়ন এসেছে যুক্তরাষ্ট্র থেকে যেখানে ৫৬ হাজারেরও অধিক টিকিট বিক্রি হয়েছে। এই মাইলফলক লোকেশ কানাগরাজের ‘‘লিও’’-র রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে, যা মুক্তির দিনে ১.৩ মিলিয়ন ডলার আয় করেছিল। সিনেমাটির বিদেশি মোট অগ্রিম বিক্রি এখন ৪১ কোটি টাকা, যা ইতোমধ্যেই কমল হাসানের ‘‘ঠাগ লাইফ’’-এর আজীবন বিদেশি আয়কে ছাড়িয়ে গেছে। তামিল সিনেমার সর্বকালের সর্বোচ্চ অগ্রিম বুকিং রেকর্ড ভাঙার পথে ‘‘কুলি’’, যা ‘‘লিও’’-র ৪৬ কোটি টাকার রেকর্ডকে ছাড়িয়ে যেতে চলেছে।

প্রায় সাড়ে তিন’শ কোটি রুপি বাজেটের সিনেমাটির শুটিং শুরু হয় গত বছরের ৫ জুলাই। শেষ হয় এ বছরের ১৭ মার্চ। ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। রজনীকান্ত, নাগার্জুনা, উপেন্দ্র এবং শ্রুতি হাসান অভিনীত এই সিনেমায় আমির খানের একটি বিশেষ ক্যামিও রয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews