1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে চুরি হওয়া গাড়িসহ আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সদস্য গ্রেফতার ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে তৎপর ইসরাইল সেনাবাহিনী, মধ্যাঞ্চলে সাইরেন খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক ও ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত খাদ্যপণ্য খালাসে বিলম্ব: দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশের পক্ষে প্রচার চালাবে ওআইসি: পররাষ্ট্রমন্ত্রী বেসামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ইসরাইল ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র : সংবাদমাধ্যম

ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট এর সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গতকাল শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর দেশটির দক্ষিণাঞ্চলের একটি স্কুলে নিহতের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে।

সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন ‘মিনাব স্কুলে শহিদ শিক্ষার্থীর সংখ্যা ১০৮ জনে পৌঁছেছে এবং ত্রাণ ও ধ্বংসাবশেষ অপসারণ অভিযান এখনও চলছে।’ খবর বার্তা সংস্থা এএফপি’র।

নিহতের সংখ্যা বা ঘটনার আশেপাশের পরিস্থিতি যাচাই করার জন্য এএফপি’র সাংবাদিক ঘটনাস্থলে পৗঁছাতে পারেনি।

এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে, ইসরাইলি সামরিক বাহিনী এই প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

পেন্টাগনও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে নিউ ইয়র্ক টাইমস সেন্টকমের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে: ‘চলমান সামরিক অভিযানের ফলে বেসামরিক লোকদের হতাহতের খবর আমরা জানি।  আমরা এই প্রতিবেদনগুলোকে গুরুত্ব সহকারে নিচ্ছি এবং সেগুলো খতিয়ে দেখছি।

ওই মুখপাত্র বলেন, ‘বেসামরিক লোকদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা অপ্রত্যাশিত ঝুঁকি কমাতে সমস্ত সম্ভাব্য সতর্কতা অবলম্বন চালিয়ে যাব।’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘এই বর্বরতম কাজটি আমাদের দেশের ওপর চালানো অগণিত অপরাধের ইতিহাসে আরও একটি কালো অধ্যায়, যা কখনও মুছে যাবে না।’

গতকাল শনিবার সকালে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘদিনের শত্রু ইরানের বিরুদ্ধে একের পর এক হামলা শুরু করেছে।

গতকাল শনিবার সন্ধ্যায় ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় কমপক্ষে ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews