1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

ইরানের নৌবাহিনীতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক ড্রোন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯

ইরানের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করার প্রক্রিয়ার অংশ হিসেবে দেশটির নৌবাহিনীতে অত্যাধুনিক ড্রোন যুক্ত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি। এসব ড্রোনের পাল্লা যেমন বেশি হবে তেমনি প্রযুক্তিগুলো অনেক বেশি উন্নত হবে বলে জানান তিনি।

হোসেইন খানজাদি জানান, বর্তমানে ইরানের নৌবাহিনীতে যেসব ড্রোন যুক্ত রয়েছে সেগুলো ২০০ থেকে এক হাজার কিলোমিটার পাল্লার কিন্তু যখন নতুন উন্নত ড্রোন যুক্ত করা হবে তখন এসব পুরোনো ড্রোন সরিয়ে নেয়া হবে এবং নতুন ড্রোনের পাল্লা হবে আরো অনেক বেশি। এতে ইরানি নৌবাহিনীর নজরদারির ক্ষমতা অনেক বেশি বাড়বে।
নৌ বাহিনীর বিশেষজ্ঞদের রাত-দিনের পরিশ্রমের কথা উল্লেখ করে অ্যাডমিরাল খানজাদি বলেন, তাদের এই পরিশ্রমের কারণে খুব শিগগিরি আমরা অনেক উন্নত প্রযুক্তি দেখতে পাব এবং সেগুলো ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজে মোতায়েন করা হবে।

ইরানি নৌবাহিনীর কমান্ডার আরও জানান, এরইমধ্যে তারা সফলতার সঙ্গে জেট পাওয়ার চালিত সিজ্জিল ড্রোনের পরীক্ষা সম্পন্ন করেছেন। এ ড্রোন নির্মাণের ক্ষেত্রে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সহযোগিতা করেছে।

খানজাদি জানান, এই ড্রোন ঘণ্টায় এক হাজার কিলোমিটার বেগে উড়তে পারে এবং কয়েকটি বোমা বহন করতে সক্ষম। সিজ্জিল ড্রোন থেকে ১০০ কিলোমিটার ওপর হতে শত্রুর লক্ষ্যবস্তুর উপর বোমা নিক্ষেপ করা সম্ভব। তিমি মাছের মতো আকৃতি দেওয়া হয়েছে নতুন এ ড্রোনের

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews