1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার

ইরান-ইসরাইল উত্তেজনায় তেলের দাম বাড়লে পোশাক শিল্পে পড়তে পারে নেতিবাচক প্রভাব

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

অনলাইন ডেস্ক : ইরান-ইসরাইল যুদ্ধ শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ। এর জেরে জ্বালানি তেলের দাম বাড়লে পোশাক খাতেও প্রভাব পড়বে।

সোমবার (১৬ জুন) দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিজিএমইএ’র নব নির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান। এ সময়, পোশাক খাতের জন্য আলাদা মন্ত্রণালয়ের দাবিও তোলেন তিনি।

অনুষ্ঠানে সদস্যদের সার্ভিস চার্জ ২৫ শতাংশ কমানো হবে বলেও জানান মাহমুদ হাসান খান। সেইসাথে নিশ্চিত করা হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা।

উল্লেখ্য, মাহমুদ হাসান খানের নেতৃত্বাধীন নব নির্বাচিত পর্ষদ ২০২৫-২৭ সাল মেয়াদে সংগঠনটি পরিচালনার দায়িত্ব পালন করবেন। আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করছেন নেতৃবৃন্দ। এর আগে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন সংগঠনটির প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রসঙ্গত, শনিবার সংগঠনটির নতুন সভাপতিসহ সাতজন সহসভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ৩১ মে অনুষ্ঠিত নির্বাচনে ভোটার ছিলেন ১ হাজার ৮৬৪ জন। ভোট প্রদান করেন, সাড়ে ৮৭ শতাংশ সদস্য। এতে নির্বাচিত হয় ৩৫ জন পরিচালক।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews