
বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তা নিয়ে মুখ খুললে সরগরম হয়ে উঠে বি-টাউন। আর এ ঘটনায় তনুশ্রীর এই সাহসী পদক্ষেপের কারণে বলিউডের অনেককেই পাশে পেয়েছেন তিনি। এবার সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসলেন’দিলওয়ালে’ খ্যাত তারকা রাভিনা ট্যান্ডন।
টাইমস অব ইন্ডিয়া জানায়, এক সময় অক্ষয়ের সঙ্গে রাভিনাকে নিয়ে বলিউডে কম জলঘোলা। তবে শুধু রাভিনা নয়। অক্ষয়ের তালিকায় একের পরে এক নারীর নাম জুটেছিল। তনুশ্রীর কাছ থেকে সাহস পেয়ে ইন্ড্রাস্ট্রিতে রাভিনার সঙ্গে ঘটে যাওয়া বিব্রতকর পরিস্থিতির কথা সম্প্রতি টুইটের মাধ্যমে তা প্রকাশ করেন।
এ নিয়ে টুইটে রাভিনা লেখেন, ‘কর্মক্ষেত্রে হেনস্থা হওয়া ঠিক কাকে বলে? এই ইন্ডাস্ট্রিতে বহু স্ত্রী/প্রেমিকারা নীরব দর্শক বা প্ররোচকের মতো। তাদের স্বামীরা অন্য অভিনেত্রীদের সঙ্গে ফ্লার্ট করা হয়ে গেলে তাদের ক্যারিয়ার ধ্বংস করেন এবং তার পরে নতুন কাওকে নিশানা করেন।’
রাভিনার এই টুইটের পরেই নেটিজেনদের একাংশ মনে করছেন তারকা পত্নী হিসেবে এখানে টুইঙ্কলের কথাই ইঙ্গিত করেছেন রাভিনা।